নজরবন্দি ব্যুরোঃ নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি গোটা রাজ্য জুড়ে। বুধবার বিভিন্ন জেলায় চলেছে বৃষ্টি। সেই ধারাই অব্যাহত রয়েছে বৃহস্পতিবার। ভোররাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। সারারাত বৃষ্টি হয়ে চলায় নেমেছে শহরের তাপমাত্রাও। বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ স্কুলে শুরু হবে পঠন পাঠন। শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্যের।
বৃহস্পতিবার সকাল ৬টায় কলকাতায় তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তিও থাকবে। বুধবার সকালে নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বাংলা লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে। বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। নিম্নচাপের জেরে বৃহস্পতিবারও রাজ্যের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ করোনা চিকিৎসা সরঞ্জাম কেনাতে কোটি টাকার কেলেঙ্কারি! উদবিঘ্ন মুখ্যমন্ত্রী।
নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি গোটা রাজ্য জুড়ে। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ, মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে! কিন্তু নিম্নচাপ সরে গেলেও, বৃষ্টি কমবে না। রবিবার থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উপকূল এবং কলকাতা লাগোয়া জেলাগুলিতে। কারণ, রবিবার বাংলা-ওডিশা উপকূলে ফের একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তার প্রভাবে সোমবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই।



