হেনস্থার অভিযোগ নিয়ে তদন্ত কমিটির কাছে কী বলেছেন? জানালেন তন্ময় ভট্টাচার্য

থানায় অভিযোগপত্রে অভিযোগকারিণী উল্লেখ করেছেন যে তাঁর ক্যামেরা রেডি ছিল। আমাকে নির্দিষ্ট জায়গায় বসতে বলা হয়েছিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন এক মহিলা সাংবাদিক। সিপিএমের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি সেই অভিযোগ খতিয়ে দেখছে। শনিবার অভ্যন্তরীণ অভিযোগ কমিটির প্রশ্নের জবাব দিতে আলিমুদ্দিনে আসেন প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। বুকে ছিল তিলোত্তমার ব্যাজ। প্রায় দেড় ঘণ্টা তাঁকে নানা প্রশ্ন করেন তদন্ত কমিটির তিন সদস্য।

জিজ্ঞাসাবাদের শেষে তন্ময় ভট্টাচার্য জানান, তাঁর কাছে যা জানতে চাওয়া হয়েছিল, তা তিনি জানিয়েছেন। তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের শেষে তন্ময় ভট্টাচার্য বলেন, “কমিটি যা জানতে চেয়েছিল, তা জানিয়েছি।” এরপরই মহিলা সাংবাদিকের অভিযোগ নিয়ে তিনি বলেন, “থানায় অভিযোগপত্রে অভিযোগকারিণী উল্লেখ করেছেন যে তাঁর ক্যামেরা রেডি ছিল। আমাকে নির্দিষ্ট জায়গায় বসতে বলা হয়েছিল। কিন্তু সেখানে না বসে কোলে বসেছিলাম।”

ক্যামেরা রেডি থাকলে কেন সেইসময়ে ভিডিয়ো তোলা হল না, সেই প্রশ্ন তোলেন প্রাক্তন এই বিধায়ক। একইসঙ্গে তাঁর প্রশ্ন, ইন্টারভিউ কেন দেখানো হচ্ছে না? মূলত এই দুটি যুক্তি এদিন তদন্ত কমিটির সামনে নিজের স্বপক্ষে দেন বলেই খবর।

এদিন ফের তিনি বলেন, “এটা পরিকল্পিত কুৎসা। তবে কে পরিকল্পনা করেছেন, তা জানা গেলে বলা যাবে কী কারণে করা হয়েছিল।” দলের কাছে নিজের বেদনার কথা জানিয়েছেন কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, “পার্টি কমিটিতে এখন কথা বলার সুযোগ নেই। যখন সাসপেনশন উঠবে, তখন পার্টি কমিটিতে আমার কথা বলব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন