Vegetable Price: মধ‌্যবিত্তের পকেটে ছ‌্যাঁকা, ফের বাড়ছে সবজিরদাম!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সকালে উঠে বাজারে গেলেই চক্ষুচড়ক গাছ। ফের হু হু করে দাম বাড়ছে সবজি থেকে মাছ, মাংস, ফলের। যার জেরে মধ্যবিত্তের পকেটে ছ্যাকা লাগার জোগাড়। কিন্তু হটাৎ করে কেন আবার মুল্য বৃদ্ধি হল নিত্য দিনের দ্রব্যের! কি জানাচ্ছে ব্রিক্রেতা থেকে কৃষকরা?

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে আজ থেকে শুরু বিক্ষিপ্ত বৃষ্টি, ভাসবে কলকাতা, জারি সতর্কতা

জানা যাচ্ছে বিগত কয়েক সপ্তাহ ধরে একনাগারে বৃষ্টি হয়েছে বেশ কিছু জেলায়। সেই কারনে বন্যাতে নষ্ট হয়েছে ক্ষেত ক্ষেত ফসল। ফলের সবজি নষ্ট হওয়ার ফলে ব্যাপক পরিমানে ক্ষতি হয়েছে কৃষকদের। আর এত পরিমান সবজি নষ্ট হয়ে যাওয়ার ফলেই বাজারে সবজিতে হাত দিতে পারছে না মধ্যবিত্ত। বেড়েছে লাগামছাড়া দাম।

images 3 10

এই ব্যাপক পরিমানে ফসল নষ্ট হওয়ার ফলে শহরে সবজিও আসছে খুব কম পরিমানে। এই কয়েকদিনে সবজির মুল্য একলাফে বেড়েছে অনেকটাই। পটলের দাম আগে ছিল ২০ টাকা এখন তা বেড়ে হয়েছে ৪০ টাকা। লঙ্কার দাম আশি টাকা থেকে বেড়ে হয়েছে ১৫০ টাকা। ফুলকপি ৭০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে।

মধ‌্যবিত্তের পকেটে ছ‌্যাঁকা, লাগামছাড়া বাড়ছে সবজির দাম

images 2 13

রোজকার পাতে পরা খাবারের মুল্য যদি এভাবে বাড়তে থাকে তাহলে সত্যিই না খেতে পেয়ে মরতে হবে সাধারন মানুষদের। ফলে চিন্তায় রাতে ঘুম আসছে না তাদের। এই মুহূর্তে প্রায় সব সবজির মুল্য প্রায় ১০০ ছুইছুই। সেই মুল্য আরও বারার সম্ভাবনা রয়েছে বলেই সুত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন