নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণবঙ্গে ফের আজ দুর্যোগের সম্ভাবনা। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। আজকে সারাদিন আবহাওয়া এরুপ থাকবে এমনই সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বেলা বারার সাথে সাথে বাড়বে বৃষ্টিপাতের পরিমান। কলকাতা এবং বাকি জেলা গুলির আবহাওয়া আজকে কেমন থাকবে সারাদিন? কী বলছে হাওয়া অফিস?
আরও পড়ুনঃ কাল থেকেই বদলাবে আবহাওয়া, নিম্নচাপের জেরে ফের রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস


আজকে বিকেলের পর থেকেই কলকাতারও আবহাওয়া বদলানোর পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিকেলের পর থেকে হতে পারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি। এবং সপ্তাহান্তে সেই বৃষ্টির পরিমান আরও বাড়বে। এই বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর, মায়ানমার সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত আজকে থেকেই পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি করতে পারে নিম্নচাপ। পরবর্তী কালে সময়ের সাথে সাথে সেই নিম্নচাপ আরও শক্তিশালী হবে।


দক্ষিণবঙ্গে আজ থেকে শুরু বিক্ষিপ্ত বৃষ্টি, কতদিন চলবে বৃষ্টি?

ফলে আজ দক্ষিনবঙ্গে সারাদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সাথে চলবে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ এর দাপট। আজকে দক্ষিনবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এবং আগামীকাল দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।








