Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ নয়, রক্ষাকবচের সময় বেঁধে দিল হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইডির করা এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে আদালতের অনুমতির প্রয়োজন নেই, জানাল কলকাতা হাইকোর্ট

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জানান, নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না। একইসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ ইডির কাছে জানতে চান, অভিষেককে কি গ্রেফতার করার প্রয়োজনীয়তা আছে? আগামী সোমবার এই মামলার শুনানিতে ইডিকে যাবতীয় নথি ও তথ্য আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে ইডির আইনজীবী জানান, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে কবে ডাকা হবে এখনই বলা যাচ্ছে না। গত ১৪ জুন ডাকা হয়েছিল কিন্তু ভোটের ব্যস্ততার কারণে আসতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পর্যাপ্ত নথি আছে বলেও দাবি করে ইডির আইনজীবী।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ নয়, রক্ষাকবচের সময় বেঁধে দিল হাইকোর্ট

তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের চিঠির জেরে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কুন্তল ঘোষের অভিযোগ ছিল, কেন্দ্রীয় এজেন্সিগুলি অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর জিজ্ঞসাবাদের জন্য সিবিআই তাঁকে তলব করে। নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। কিন্তু এরপর ইডি ডাকলে পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ নয়, রক্ষাকবচের সময় বেঁধে দিল হাইকোর্ট

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। কিন্তু শীর্ষ আদালতে রক্ষাকবচ না পাননি তিনি। কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে বিচারপতির নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন অভিষেক। এদিন উচ্চ আদালত তার প্রেক্ষিতেই নির্দেশ দেয়।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ নয়, রক্ষাকবচের সময় বেঁধে দিল হাইকোর্ট

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ নয়, রক্ষাকবচের সময় বেঁধে দিল হাইকোর্ট
নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ নয়, রক্ষাকবচের সময় বেঁধে দিল হাইকোর্ট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন