নজরবন্দি ব্যুরোঃ সামনেই একুশে জুলাই পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পর এবারের ২১ শে জুলাই তৃণমূলের কাছে বিজয় দিবস। আর তার ঠিক দুদিন আগে কলকাতায় মহা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে অশান্তি, সন্ত্রাস, ভোট লুট সহ একাধিক ইস্যুতে এই মিছিল করতে চলেছে গেরুয়া শিবির।
আরও পড়ুনঃ লড়াইটা বিজেপির বিরুদ্ধে সমগ্র দেশবাসীর, বৈঠক শেষে যথেষ্ট আশাবাদী রাহুল
কিন্তু বিজেপি-র এই মিছিলের অনুমতি দিল না কলকাতা পুলিশ। ঠিক ছিল কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত হবে এই মিছিল। এই মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশ যে বিজেপির এই মিছিলের অনুমতি দেবেনা সেটা মোটামুটি ঠিকই ছিল।

কারণ ২১ শে জুলাই এর মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে ধর্মতলায়। আর বিজেপির মিছিল শেষ হবে সেখানেই। কলকাতা পুলিশের বিজেপির মিছিলকে অনুমতি না দেওয়া নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,

‘‘পুলিশ অনুমতি দেবে এমন আশা আমাদের যে খুব ছিল তা বলা যাবে না। কারণ, আমরা জানি সবচেয়ে প্রতিহিংসা পরায়ণ দল তৃণমূল। ভোট লুট, গণনায় কারচুপির পরে বিরোধী কণ্ঠস্বর বন্ধ করতে চাইছে। তবে আমাদের মিছিল হবেই।’’
BJP: বিজেপির মিছিলের অনুমতি দিলনা পুলিশ, তবুও আগামীকাল রাজপথে গেরুয়া বাহিনী

কিন্তু এই মিছিল ২১ এ জুলাইয়ের ঠিক ২ দিন আগে কেন? সূত্রের খবর এ ছাড়া কোন উপাই ছিল না গেরুয়া শিবিরের। কারণ বৃহস্পতিবার থেকেই সংসদে বাদল অধিবেশন শুরু। ফলে ওই রাতেই বা পরের দিন সাংসদদের দিল্লি চলে যেতে হবে। ওই দিনের মিছিলে দলের দক্ষিণবঙ্গের সব সাংসদ ও বিধায়ককে হাজির হতে বলা হয়েছে।



