নজরবন্দি ব্যুরোঃ কোভিড পরিস্থিতিতেও অভিনব উদ্যোগ, শুক্রবার কলকাতা করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি দেবাশীষ বিশ্বাসের নেতৃত্বে ২৫শে ডিসেম্বর এলাকার ছোটোদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এইমস-এ ভর্তি হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
এদিন দেবাশীষ বিশ্বাস সহ দলের অন্যান্য সদস্যরা ২০০ জন শিশুদের মধ্যে মাক্স, ক্রিস্টমাস টুপি বিতরণ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবছর প্রতি বছরের মতোন এই বছরও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই দিনটি পালন হয়।
আর এবিষয়ে তাঁরা বলেন, আগামীদিনেও ঠিক এইভাবেই তাঁরা মানুষের পাশে থাকতে চায়। এদিন এমনটাই জানানো হয় তাদের তরফে।
কোভিড পরিস্থিতিতেও অভিনব উদ্যোগ, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য এবং উত্তর কলকাতার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি বিশ্বজিৎ দে।



