Partha-Arpita: ডুপ্লিকেট চাবি বানিয়ে অর্পিতার ফ্ল্যাটে ঢুকল ইডি, হুইল চেয়ারে হাসপাতাল থেকে বেরলেন পার্থ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বাস্থ্য পরীক্ষার জন্য এদিন পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় সকালে। আদালতের নির্দেশে প্রত্যেক ৪৮ ঘন্টা অন্তর মেডিক্যাল টেস্ট করাতে হবে তাঁদের। সেইমতই আজ পার্থ অর্পিতাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যায় ইডির আধিকারিকরা। হাসপাতালে ঢোকার সময় বেশ স্বাভাবিক লাগছিল মন্ত্রীকে। কিন্তু বেরনোর সময় দেখা গেল তিনি ফিরছেন হুইল চেয়ারে!

আরও পড়ুনঃ পার্থ–অর্পিতার ব্যক্তিগত সফরে গাড়ি দিতেন! এবার ED-র স্ক্যানারে বেহালার এক ব্যবসায়ী

পার্থ চট্টোপাধ্যায়ের বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। মঙ্গলবার রাতেই তাঁর শ্বাসকষ্টের সমস্যার জন্য নেবুলাইজার চেয়ে পাঠানো হয় আইনজীবীর কাছে। বুধবার ইএসআই হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়। পার্থ সকালে গাড়ি থেকে নেমে নিজেই হেঁটে ভেতরে ঢোকেন। ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের সংক্ষিপ্ত জবাবও দেন। পার্থকে সাংবাদিকরা মন্ত্রীত্ব ছাড়ছেন কিনা এই প্রশ্ন করেন, জবাবে পার্থ বলেন, ‘কি কারণে?’

parth

পার্থর শরীরে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বলে দাবি করেন তাঁর আইনজীবী। সেই রিপোর্টও আদালতে জমা দেওয়া হয়েছে। ভুবনেশ্বর AIIMS-এ ডাক্তারি পরীক্ষার পর দেখা গেছে যে পার্থর ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। রিপোর্টে আরও জানা গেছে যে তার পা ফোলার সমস্যা রয়েছে। পার্থ দাবি করেছেন যে তিনি ১৫ বছর ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন।

ডুপ্লিকেট চাবি বানিয়ে অর্পিতার ফ্ল্যাটে ঢুকল ইডি, হুইল চেয়ারে হাসপাতাল থেকে বেরলেন পার্থ!

Arpita partha

এদিকে, গতকাল থেকেই দফায় দফায় অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায় তদন্তে কোনরকম সহযোগীতা না করলেও ভালরকম সঙ্গ দিচ্ছেন অর্পিতা। অর্পিতার কথা এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পাওয়া তথ্য হাতে নিয়ে ইডির ৬ টি দল একযোগে হানা দিয়েছে রাজ্যের বিভিন্ন যায়গায়।

ডুপ্লিকেট চাবি বানিয়ে অর্পিতার ফ্ল্যাটে ঢুকল ইডি, হুইল চেয়ারে হাসপাতাল থেকে বেরলেন পার্থ!
ডুপ্লিকেট চাবি বানিয়ে অর্পিতার ফ্ল্যাটে ঢুকল ইডি, হুইল চেয়ারে হাসপাতাল থেকে বেরলেন পার্থ!

বারাসতের একটি শাড়ি দোকান, গড়িয়াহাটের একটি দোকান, কসবার অফিস, বেলঘরিয়ার ফ্ল্যাট সহ ৬ টি যায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্যাটে ইডি-র সব থেকে বড় টিম পৌঁছেছে। প্রাথমিক ভাবে চাবি না পাওয়া গেলেও এখন চাবিওয়ালা ডেকে চাবি বানিয়ে ফ্ল্যাটে প্রবেশ করছেন আধিকারিকরা। ১৫ জন আধিকারিকের একটি টিম পৌঁছেছে সেখানে। আবাসনে মোট দুটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। সেই ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে তল্লাশি চালানো হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন