Partha-Arpita: পার্থ–অর্পিতার ব্যক্তিগত সফরে গাড়ি দিতেন! এবার ED-র স্ক্যানারে বেহালার এক ব্যবসায়ী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যত সময় গড়াচ্ছে ততই একের পর এক তথ্য সামনে আসছে ED-র তদন্তকারী অফিসারদের সামনে। প্রথন দিনের জেরার পর পার্থ ও অর্পিতাকে নিয়ে সামনে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। যেমন এখন ED অফিসারদের স্ক্যানারে রয়েছেন বেহালার এক ব্যবসায়ী।

আরও পড়ুনঃ আবার একটি পার্থ-অর্পিতার যৌথ মালিকানা সম্পত্তির হদিস, মন্ত্রীর ‘ইচ্ছে’ অফিসে হানা ED-র

ওই ব্যবসায়ীর রিয়েল এস্টেটের ব্যবসার পাশাপাশি গাড়ির শোরুমও রয়েছে। ইডি কর্তাদের আরও দাবি, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যক্তিগত সফরে বেরোলে নাকি গাড়ির ব্যবস্থা করে দিতেন ওই ব্যবসায়ী৷ শুধু তাই নয়,

15 16

নিজে গাড়ি চালিয়েও নিয়ে যেতেন তিনি৷ তবে ওই ব্যবসায়ীর ইডি নজরে পড়ার কারণ সম্পূর্ণ অন্য৷ তদন্তে নেমে ইতিমধ্যেই ইডি কর্তারা বোলপুরে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে চারটি জমির খোঁজ পেয়েছেন৷ তাঁরা জানতে পেরেছেন,

পার্থ–অর্পিতার ব্যক্তিগত সফরে গাড়ি দিতেন! এবার ED-র স্ক্যানারে বেহালার এক ব্যবসায়ী

পার্থ–অর্পিতার ব্যক্তিগত সফরে গাড়ি দিতেন! এবার ED-র স্ক্যানারে বেহালার এক ব্যবসায়ী

পার্থ–অর্পিতার ব্যক্তিগত সফরে গাড়ি দিতেন! এবার ED-র স্ক্যানারে বেহালার এক ব্যবসায়ী

রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় বেহালার ওই ব্যবসায়ীই ওই জমিগুলির খোঁজ দিয়েছিলেন৷ পরবর্তী সময়ে ওই সব জমির দেখভালও করতেন তিনি৷ ওই ব্যবসায়ীর রিয়েল এস্টেট ব্যবসাতেও এসএসসি দুর্নীতির টাকা বিনিয়োগ হয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন ইডি কর্তারা৷ এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই ওই ব্যবসায়ীকে জেরা করতে চান ইডি কর্তারা৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন