করোনার সঙ্গে পাল্লা দিচ্ছে ওমিক্রন, সংক্রমণে রাশ টানতে ভরসা বুস্টার ডোজ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিনের দিনের পর ভয়াবহ রূপ নিচ্ছে দেশের করোনা সংক্রমণ। এরই মধ্যে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৭৯,৭২৩ জন। এই মুহুর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৫৭,০৭,৭২৭ জন। তবে করোনার সঙ্গে পাল্লা দিচ্ছে ওমিক্রন। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০৩৩ জন।

আরও পড়ুনঃ এক দিনেই আক্রান্ত ৩০ জন পুণ্যার্থী! গঙ্গাসাগর মেলা কি সুপার স্প্রেডার হবে? চিন্তায় বিশেষজ্ঞরা

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৮৩,৯৩৬ জন। দেশে সুস্থতার হার ৯৬.৬২ শতাংশ। করোনার রাশ টানতে সকাল থেকে শুরু হয়েছে বুস্টার ডোজের টিকাকরণ অভিযান। প্রায় ৫.৭৫ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এর মধ্যে ২.৭৫ কোটি মানুষ ৬০ বছরের উর্ধ্বে। বাকি তিন কোটি প্রথম সারীর করোনা যোদ্ধা বলে জানা গিয়েছে।

অন্যদিকে আক্রান্তের নিরিখে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৪,৩৮৮ জন। এর পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৪,২৮৭ জন। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২২,৭৫১ জন। কর্ণাটকে ১২,০০০ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১২,৮৯৫ জন।

করোনার সঙ্গে পাল্লা দিচ্ছে ওমিক্রন, দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা 

করোনার সঙ্গে পাল্লা দিচ্ছে ওমিক্রন, দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা 
করোনার সঙ্গে পাল্লা দিচ্ছে ওমিক্রন, দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা 

এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১,৩৩,০০৮ জন। সুস্থ হয়েছেন ৪৬,৫৬৯ জন। করোনার তৃতীয় ঢেউয়ের জেরে আক্রান্ত হয়েছেন প্রথম সারীর করোনা যোদ্ধারা। বহু জায়গাতে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন