শ্রীভূমির ‘বুর্জ খলিফা’ নিয়ে এবার সুজিতকে খোঁচা কল্যাণের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রথমে বুর্জ খলিফার লেজার শো, তার পরে অতিরিক্ত ভিড়। বিমানের পাইলটদের সমস্যার কারণে সপ্তমীতে নিভল লেজার আলো। তাও ভিড় বেড়েই যাচ্ছিল। সে কারণে অষ্টমীতে পুলিশের তরফ থেকে মণ্ডপে দর্শনার্থী প্রবেশও বন্ধ করা হয়েছে। তবুও বুর্জ খলিফা নিয়ে পুজোপ্রেমী বাঙালির উন্মাদনা তুঙ্গে।

আরও পড়ুনঃ রাজ্যে অনেকটাই কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, কিন্তু চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট

ভিড় এড়াতে পূর্ব রেলের তরফে নবমীর দিন শিয়ালদাগামী কোনও স্টাফ স্পেশ্যাল ট্রেন বিধাননগর রোড স্টেশনে থামবে না বলে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এবার পুজোতে আলোচনার কেন্দ্রবিন্দু রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুজো।

শ্রীভূমির ‘বুর্জ খলিফা’ নিয়ে এবার সুজিতকে খোঁচা কল্যাণের

আর এবার তাঁর দলেরই আর কে নেতার গলায় এই ঘটনা নিয়ে কিছুটা কটাক্ষের শুর শোনা গেল। সেই নেতা হলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন ‘সুজিত অত্যন্ত ভাল ছেলে। তবে পুজো উদ্যোক্তাদের আরও অনেক সচেতন হওয়া উচিত ছিল।’ তাঁর মতে, বিমানবন্দর এলাকায় যে নিয়ম মেনে পুজো করার কথা তা করা হয়নি।

শ্রীভূমির ‘বুর্জ খলিফা’ নিয়ে এবার সুজিতকে খোঁচা কল্যাণের

শ্রীভূমির ‘বুর্জ খলিফা’ নিয়ে এবার সুজিতকে খোঁচা কল্যাণের

কল্যাণ প্রশ্ন তোলেন, কেন এত মানুষকে মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া হল। কল্যাণ বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য হল যাতে মণ্ডপে ভিড় না হয়। কিন্তু এখানে এমন কাজ করা হল যাতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করল।’ ঘুরিয়ে সুজিত বোসের পুজোর সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন