নজরবন্দি ব্যুরোঃ কোভিড বিধি মেনে পুজোর আয়োজন হলেও রাস্তায় মানুষের ঢল। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে সামান্য হলেও স্বস্তি দিল গত ২৪ ঘণ্টার রাজ্যের কোভিড গ্রাফ। একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৫৩০ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কম।
২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ৯৪৫ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.২০ শতাংশে। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৬০১ জন। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। পজিটিভিটি রেট ২.৯৩ শতাংশ।


গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ১১৮টি। গত চারদিনে সংক্রমণের পজিটিভিটি রেট লাফিয়ে বেড়েছে বঙ্গে। ১১ অক্টোবর এই রেট ছিল ২.৩২ শতাংশ। ১২ অক্টোবর তা বেড়ে হয় ২.৫৬ শতাংশ। ১৩ অক্টোবর এই পজিটিভিটি রেট ছিল ২.৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৮ হাজার ১১৮টা নমুনা পরীক্ষা হয়েছে।
রাজ্যে অনেকটাই কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, কিন্তু চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৮ হাজার ৬৪৮, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ২৬ হাজার ৯৯৮। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১ হাজার ৫৬৬ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ২৬৬ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫০৯৯ এবং ৪৭৭০ জনের।







