নজরবন্দি ব্যুরোঃ উদ্বেগ বাড়িয়ে একদিনে আক্রান্ত ৯৩ পুলিশ কর্মী। দেশ জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৬ লক্ষ ৫১ হাজার ২৯০ জন। মৃত্যু হয়েছে ৫১ হাজার ৭৯ জনের। পাশাপাশি পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৪৯৮। মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৮ জনের। অন্যদিকে দেশের মধ্যে সবথেকে সংক্রামিত রাজ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৯৫ হাজার ৮৬৫ জন। যার মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৫৮ হাজার ৩৯৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ১৭ হাজার ১২৩ জন। মহারাষ্ট্রে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৩ টি।
আরও পড়ুনঃ এবার করোনায় আক্রান্ত হলেন মালদার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।


অন্যদিকে মহারাষ্ট্রের মুম্বাই শহর কার্যত বিপর্যস্ত করোনা ভাইরাসের দাপট। মুম্বাই তে এখন পর্যন্ত করোনা সংক্রামিত হয়েছেন ১.৩ লক্ষ মানুষ। মুম্বাইতে এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮২৫। বানিজ্য নগরিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কবলে প্রাণ গিয়েছে ৭ হাজার ১৩৩ জনের। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩ হাজার ৪৬৮ জন ।
উদ্বেগ বাড়িয়ে একদিনে আক্রান্ত ৯৩ পুলিশ কর্মী। মহারাষ্ট্র তথা মুম্বাইতে ব্যাপক হারে সংক্রামিত হচ্ছেন পুলিশ কর্মীরা। মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় ৯৩ জন পুলিশ কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে এই ৯৩ জন কে নিয়ে মোট ১২ হাজার ৩৮৩ জন পুলিশ কর্মী সংক্রামিত হলেন করোনা ভাইরাসে। যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৯২৯ জন। তবে দুঃখের বিষয় হল এখন পর্যন্ত মহারাষ্ট্রে ১২৬ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৩২৮ জন।
অন্যদিকে পশ্চিমবঙ্গে শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬ জন। রাজ্যে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৪৯৮। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৭ হাজার ২৯৯ জন। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৮জনের। মৃত ২ হাজার ৪২৮ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৩৫ জন। আজকের ২ হাজার ৯৩৫ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৬ হাজার ৭৭১ জন।


বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৩২ হাজার ২৮৬ টি। যা নিয়ে রাজ্যের মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ১৪ হাজার ৭৭২ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ১৪ হাজার ৬০৯ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.৮৬ শতাংশ। যা বেড়েছে গতকালের থেকে। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৪.৪৮ শতাংশ।







