নজরবন্দি ব্যুরোঃ এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। রবিবার রাতে তাঁর করোণা পজিটিভ ধরা পড়েছে। কয়েক দিন ধরেই তিনি কাশিতে ভুগছিলেন। হোম আইসোলেশনে আছেন ইংরেজবাজারের তিনবারের বিধায়ক।


আজ তাঁর জন্মদিন ছিল কিন্তু তিনি অসুস্থ হওয়ায় জন্মদিনের অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। প্রসঙ্গত করোনা আক্রান্ত হয়ে সোমবার ভোরে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হল এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাশের।সোমবার ভোর ৪ টে ২৬ মিনিট নাগাদ; তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমরেশ দাস এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত এর আগে, ২৪ শে জুন প্রয়াত হয়েছিলেন; তৃণমূল নেতা ও ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, কো-মরবিডিটির কারণে; করোনা আক্রান্ত বিধায়ক সমরেশ দাসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল।
আর সেটাই, চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল চিকিত্সকদের কাছে। সেই কারণে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে; কলকাতার একটি বেসরকারি হাসপাতালেও স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। এদিন ভোরে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে তৃণমূলে শোকের ছায়া।









