নজরবন্দি ব্যুরোঃ আবারো বিস্ফোরক তথ্য উঠে এলো সুশান্তের মৃত্যু রহস্যের। সুশান্তকে অবচেতন করে তাঁর সই জাল করে ব্যাঙ্ক থেকে টাকা তুলেছে রিয়া! আর এই তথ্য দিয়েছেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী।
আরও পড়ুনঃ রাজ্যে অব্যাহত লাগামহীন সংক্রমণ, মৃত্যু। এক ধাক্কায় টেস্ট কমল ২ হাজার।
তিনি ইডি-র জেরায় ভেঙে পরে জানিয়েছেন সুশান্তকে প্রায় ৩ মাস ওষুধ দিয়ে অচেতন করে রেখেছিলেন রিয়া। সেসময়ই সুশান্তের সই নকল করে তাঁর অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা সরিয়ে নেন তিনি। তিনি আরও জানিয়েছেন এই মামলায় রাজ সাক্ষী হবেন তিনি।পুরনো কাগজপত্রে থাকা সুশান্তের সইয়ের সঙ্গে তাঁর সাম্প্রতিক কালের বেশকিছু সই মিলছে না বলে দাবি করা হচ্ছে।
প্রসঙ্গত রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত। তাঁর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে ইডি। সম্প্রতি ইডির তদন্তে জানা গিয়েছে, মুম্বইয়ে নিজের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে অসম ও তামিলনাড়ুর একটি অনুষ্ঠানের জন্য আড়াই কোটি টাকার চুক্তি হয়েছিল সুশান্তের।
তার মধ্যে ৬২ লক্ষ টাকা দিয়ে দিয়েছিলেন অভিনেতা। সেই ৬২ লক্ষ থেকে ২২ লক্ষ টাকা চলে যায় রিয়ার অ্যাকাউন্টে। তদন্তে এমনটাই ইডি জানতে পেরেছে বলে খবর সংবাদ মাধ্যম সূত্রে।




