নজরবন্দি ব্যুরোঃ হাতে ভোটার কার্ড, লাইনে দাঁড়িয়ে ভোট কক্ষে গিয়ে বৃদ্ধ জানলেন তিনি ‘মৃত’! ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের সুভাষপল্লি এলাকার মাতৃ সদনের ৯৪ নম্বর বুথে। ‘মৃত’ ভোটারের নাম কালীপদ ভদ্র। জীবিত অবস্থায় ভতার কার্ড হাতে বুথে ঢুকেও ভোট দেওয়া হলনা মৃত ভোটারের। কারন ভোটার লিস্টে তার নামের পাশে লেখা রয়েছে ‘মৃত’! ঘটনার জেরে হতচকিত ৭৪ বছরের কালিপদ বাবু।
আরও পড়ুনঃ করোনা রুখতে সার্বিক লকডাউন উত্তরপ্রদেশে, ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ।
রাজ্যে চলছ অষ্টম তথা শেষ দফার ভোট। উত্তর কলকাতা সহ মোট ৪ জেলার ৩৫ টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির মাঝে ভোট দিচ্ছেন জনগন। গড়ে ৬০ শতাংশ ভোট পরে গিয়েছে ইতিমধ্যেই। করোনার তীব্রতা এবং তীব্র দাবদাহ কে পাশ কাটিয়ে রেখেই নিজের ভোতা ধিকার প্রয়োগ করছেন রাজ্যবাসী। কিন্তু তার মধ্যেই কালিপদ বাবুর মন খারাপ!
বৃহস্পতিবার সকালে জগন্নাথ কলোনির বাসিন্দা কালীপদ ভদ্র ভোট দিতে যান। হাতে ভোটার কার্ড নিয়ে লাইনে প্রায় ২ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরে বুথে ঢুকে জানতে পারেন তিনি মৃত! তাঁর নাম কেটে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। তাঁকে ভোটকর্মীরা জানান একথা! মন খারাপ করে ৭৪ বছর বয়স্ক কালীপদ ভোট কর্মীদের জানান তিনি লোকসভাতেও ভোট দিয়েছেন। কিন্তু ভোট কর্মীরা জানিয়ে দেন তাঁদের হাতে কিছুই নেই। নাম না থাকলে ভোট দেওয়া যাবে না!
আরও পড়ুনঃ বিপর্যস্ত ভারত, করোনার সুপার স্প্রেডার হিসেবে মোদিকেই দায়ী করলেন IMA প্রেসিডেন্ট
হাতে ভোটার কার্ড, হতচকিত বৃদ্ধ বেরিয়ে এলেন বুথ থেকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, “ভোট দিতে গিয়ে শুনলাম, আমি মারা গিয়েছি। আমার নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে ভোটার কার্ড আছে। স্লিপও পেয়েছি। গত বারও ভোট দিয়েছিলাম। কিন্তু এ বার ভোট দিতে পারলাম না।’’



