৫ বছরে ৫৮টি দেশে সফর করেছেন মোদী! চিন গেছেন ৫ বার। খরচ জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৫ বছরে ৫৮টি দেশে সফর করেছেন মোদী! করোনা আবহে নতুন সংকটে পড়ল বিজেপি। ২০১৪ সাথে বিজেপি দেশের ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী বিরোধীদের কাছে সমালোচিত হয়েছেন একাধিক ইস্যুতে। যে ইস্যুগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ইস্যু হল বিদেশ সফর। নরেন্দ্র মোদীর বিদেশ সফর করার জন্যে বহুবার আরটিআই হয়েছে। কিন্তু উত্তর পাওয়া যায়নি এতদিন।

আরও পড়ুনঃ চূড়ান্ত সাফল্যের শেষ ধাপে কোভ্যাক্সিন। ইতিহাসের দোরগোড়ায় ভারত।

কিন্তু মঙ্গলবার সেই পরিসংখ্যান দিল কেন্দ্র। রাজ্যসভায় ২০১৫ সাল থেকে নরেন্দ্র মোদীর বিদেশ সফরে কত টাকা খরচ হয়েছে তার একটা পরিসংখ্যান পেশ করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ। তিনি জানিয়েছেন, ২০১৫ সাল থেকে লকডাউনের আগে পর্যন্ত মোট ৫৮টি দেশে সফর করেছেন মোদী। মন্ত্রীর ব্যাখ্যা এই সফরের ফলেই দেশের সমৃদ্ধি ঘটেছে।

৫ বছরে ৫৮টি দেশে সফর করেছেন মোদী! প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশে সফর করায় সরকারি কোষাগার থেকে কত টাকা খরচ হয়েছে? ভি মুরলীধরণ রাজ্যসভায় এদিন জানিয়েছেন, মোদীর বিদেশ সফরে খরচ হয়েছে ৫১৭.৮২ কোটি টাকা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই দেশগুলিতে সফরের ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হয়েছে, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলির আলোচনার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বেড়েছে। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, বৈদেশিক লগ্নির ক্ষেত্রে এই দেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে।

কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ জানিয়েছেন, মোদীর একই দেশে সবথেকে বেশিবার যাওয়ার তালিকায় রয়েছে বিশ্বের সবথেকে শক্তিশালী তিনিটি দেশ। পাঁচবার মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনে সফর করেছেন। তার শেষ সফর ছিল ব্রাজিলে। সময়টা ছিল ২০১৯ সালের নভেম্বর মাস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন