নজরবন্দি ব্যুরোঃ আরও ২৫ জন বিজেপি বিধায়ক যোগ দিতে চান তৃণমূলে, ইঙ্গিত নয় আজ এই কথা একদম সরাসরি জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২০০+ আসন জিতে রাজ্যে সরকার গড়ার হুঙ্কার দিয়েছিল বিজেপি। তৃনমূল থেকে একের পর এক নেতা ক্ষমতার অলিন্দে থাকার সুখভোগ করতে যোগ দিয়েছিলেন বিজেপিতে। যদিও তাদের আশা পূরণ হয়নি।
আরও পড়ুনঃ টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, দিল্লি থেকে বিজেপিকে উৎখাতের ডাক অভিষেকের
২০০ থেকে অনেকতা দূরে মাত্র ৭৭ আসনে থমকে যায় বিজেপি। যাদের তৃণমূলে দমবন্ধ লাগছিল ভোটের আগে তাঁদের শ্বাসকষ্ট শুরু হয় নির্বাচনে বিজেপির পরাজয়ে।একের পর এক বিধায়ক নাম লেখাতে শুরু করেন তৃণমূলে। ৭৭ টি আসনে জয়লাভ করেও বিজেপি এখন ৭১!
উল্লেখ্য, ২০০ আসন পাওয়ার দাবি করা বিজেপি নির্বাচনের শেঠে ৭৭টি আসনে জয়ী হয়। যদিও নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদ গ্রহণ না করায় বিজেপি বিধায়কের সংখ্যা কমে দাঁড়ায় ৭৫-এ। পরে দল ছাড়েন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, বাগদার বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায়। যার ফলে এখন বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭১-এ।
এই অস্বাভাবাবিক ক্ষয় দেখে দিলীপ ঘোষ বলেন, ”দলবদল এখন ফ্যাশনে পরিণত হয়েছে। কেউ তো গরু-ছাগল নয় যে জোর করে আটকে রাখব। মুকুল রায় যদি যেতে পারেন তাহলে অন্য যে কেউ যেতে পারেন।” গতকাল দিলীপের মন্তব্যের মধ্যেই ইঙ্গিত ছিল আরও বিধায়ক দল ছাড়ার। আর আজ জানা গেল আরও ২৫ জন বিজেপি বিধায়ক যোগ দিতে চান তৃণমূলে!
আরও ২৫ জন বিজেপি বিধায়ক যোগ দিতে চান তৃণমূলে!

এদিন ন ঘন্টা জেরা শেষে ইডি দফতর থেকে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেন, ”জোরের সঙ্গে আমি বলছি, তৃণমূল প্রতিটি রাজ্যে যাবে। যেখানে বিজেপি আছে, আমরা যাব। লড়াই করব। আমরা অন্য দলের মতো ঘরে বসে থাকব না। জীবন বিপন্ন হোক, মাথা নত করব না। আমরা ২০২৪ সালে বিজেপি-কে হারাবোই।” তারপরেই তিনি জানান, এখনও ২৫ জন বিধায়ক লাইনে রয়েছেন। তাঁদের আমরা নিচ্ছি না’’



