করোনা নিয়ে এবার নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখলেন দেশের ১১৬ জন প্রাক্তন আমলা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা ভারতবাসী। এই পরিস্থিতিতে ভ্যাকসিন বন্টন নিয়ে অভিযোগ উঠছে বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এবার দেশের প্রধানমন্ত্রী মোদীকে খোলা চিঠি প্রাক্তন আমলাদের।”অবিলম্বে প্রত্যেক দেশবাসীর জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করুক কেন্দ্র”এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখলেন দেশের ১১৬ জন প্রাক্তন আমলা।

আরও পড়ুনঃ স্বস্তি দিয়ে দেশে গতদিনের তুলনায় বেশ কিছুটা কমল দেশের দৈনিক সংক্রমণ

সেখানে আমলারা,এই খোলা চিঠিতে শহর ও গ্রামাঞ্চলে আরটি-পিসিআর পরীক্ষার হার আরও বাড়ানোর দাবিও তুলেছেন।যে প্রাক্তন আমলারা এই খোলা চিঠি লিখেছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্যাবিনেট সচিব কে এম চন্দ্রশেখর, প্রাক্তন স্বাস্থ্য সচিব কে সুজাতা রাও, দিল্লির প্রাক্তন গভর্নর নজীব জং এবং দেশের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা তথা প্রাক্তন বিদেশ সচিব শিবশঙ্কর মেনন।

চিঠিতে তাঁরা লিখেছেন, ‘‘এই অতিমারি সারা পৃথিবীর মানুষকে সন্ত্রস্ত করে তুলেছে। আমরা জানি, ভারতবাসীরাও এর হাতে থেকে রেহাই পাবেন না। দেশে এখন মৃত্যুমিছিল। কিন্তু এই অসংখ্য মৃতদেহের ছবি বা স্বজনহারাদের হাহাকার বা চিকিৎসার জন্য করুণ আর্তি, এই সবে আমরা যত না বিচলিত হচ্ছি, তার থেকে ঢের বেশি বিচলিত হচ্ছি আপনার সরকারের গা-ছাড়া মনোভাব দেখে।’’

এমনকি চিঠিতে অভিযোগ করা হয়েছে, করোনা সংক্রমণের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মাঝখানে যে সময়টা পাওয়া গিয়েছিল, সেটা ব্যবহার করে আগাম কোনও পরিকল্পনাও ছকে রাখা হয়নি।

এমনকি প্রাক্তন আমলারা লিখেছেন, ‘‘আমাদের দেশ পৃথিবীর সর্ববৃহৎ প্রতিষেধক উৎপাদনকারী। আর এ দেশেই টিকার এই আকাল। এর থেকে দুঃখের আর কী হতে পারে।’’ এমনকি সার্ভিস ডক্টরস ফোরামও বিনামূল্যে দেশবাসীকে প্রতিষেধক দেওয়ার দাবিতে আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর