নজরবন্দি ব্যুরোঃ স্বস্তি দিয়ে গতদিনের তুলনায় বেশ কিছুটা কমল দেশের দৈনিক সংক্রমণ। একদিনে দৈনিক করোনা আক্রান্ত হল ২ লক্ষ ৫৯ হাজার ৯৫১ জন। যা গত দিনের তুলনায় প্রায় ১৬ হাজার কম। তবে দৈনিক মৃত্যুসংখ্যা বেড়েই চলেছে।
আরও পড়ুনঃ বাংলার কৃষকদের টাকা দেওয়া আপাতত বন্ধ রাখা হোক! মোদীকে চিঠি খোদ দিলীপের
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে টানা বেশ কয়েকদিন ৩ লক্ষের নিচে থামল দৈনিক সংক্রমণ। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৯৯১ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৩৩১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩০লক্ষ ২৭ হাজার ৯২৫ জন। এবং দেশে ১৯ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার ৫০৩ জনের টিকাকরণ সম্ভব হয়েছে।



