চূড়ান্ত তালিকার আগেই ধাক্কা, আরও ১.৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে, জানালো কমিশন

স্ক্রুটিনিতে প্রায় ১.৪ লক্ষ ভোটারকে ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। নথি যাচাই শেষ হলে চূড়ান্ত তালিকা থেকে আরও নাম বাদ যেতে পারে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এখনও শেষ হয়নি, তার মধ্যেই সামনে এল নতুন সংখ্যা। স্ক্রুটিনির সময়ে প্রায় ১ লক্ষ ৪০ হাজার ভোটারের তথ্য ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত হয়েছে—এমনটাই জানাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নাম বাদ যাওয়ার সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা তৈরি হয়েছে।

SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ভোটার তালিকা থেকে কত নাম বাদ পড়বে, তা নিয়ে জল্পনা ছিল। খসড়া তালিকা প্রকাশের পরই মৃত, ভুয়ো, স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার হিসেবে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। তবে শুনানি ও নথি যাচাইয়ের পর চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ যেতে পারে—এমন ইঙ্গিত আগেই মিলেছিল।

রাজ্যের CEO দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্ক্রুটিনির সময় মাইক্রো অবজ়ার্ভারদের নজরে প্রায় ১ লক্ষ ৪০ হাজার ভোটারের তথ্য এসেছে, যাদের ‘Ineligible’ বা অযোগ্য বলে কমিশনকে জানানো হয়েছে। জমা দেওয়া নথিতে অসঙ্গতি থাকায় তাঁদের যোগ্য ভোটার হিসেবে গণ্য করা যাচ্ছে না বলেই মনে করছে কমিশন।

দপ্তরের দাবি, নথি যাচাইয়ের কাজ শেষ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় বাদ পড়া নামের সংখ্যা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, শুক্রবার পর্যন্ত প্রায় ১ কোটি ২৩ লক্ষ ভোটারের নথি যাচাই করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তবে এখনও প্রায় ৬ লক্ষ ২৫ হাজার ভোটার শুনানিতে উপস্থিত হননি বলেও দাবি করা হয়েছে। এই অনুপস্থিতির কারণেই আরও নাম বাদ পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর