Presidential Election: নিউটাউনের হোটেলে বিজেপির বিধায়করা, কারণ কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে তোরজোড় শুরু হয়েছে সমস্ত পক্ষের মধ্যেই। আজই কলকাতায় আসার কথা তৃণমূলের সমস্ত বিধায়কদের। অন্যদিকে, নিউটাউনের একটি হোটেলে নিয়ে যাওয়া হল রাজ্যের ৬৯ জন বিজেপি বিধায়কদের। বিজেপির ভোট যাতে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর সমর্থনে আসে। তাই নিউটাউনের হোটেলে বিজেপির বিধায়করা। এমনটাই সূত্রে খবর।

আরও পড়ুনঃ Lalit Modi: সুস্মিতাকে নিয়ে বিতর্কের মাঝেই IPL নিয়ে মুখ খুললেন ললিত মোদী

সাম্প্রতিক রাজনীতিতে দেশের একাধিক রাজ্যে রিসোর্ট রাজনীতির প্রসঙ্গ বারবার উঠে এসেছে। ঘোড়া কেনাবেচা রুখতে এধরনের পদক্ষেপ নিতে দেখা গেছে একাধিক দলকে। তবে পশ্চিমবঙ্গে এধরনের ঘটনা একেবারে নতুন। সূত্রের খবর, দ্রৌপদী মুর্মুর ভোটের ক্ষেত্রে শেষ বেলাতেও ক্রশ ভোটিং হোক। যদি তা হয় বিজেপির কাছে তা অস্বস্তির কারণ হবে। সেই ঘটনা যাতে কোনবভাবেই না ঘটে, তাই এখন নিউটাউনের একটি হোটেলে বিধায়কদের নিয়ে আসা হয়েছে।

Presidential Election: নিউটাউনের হোটেলে বিজেপির বিধায়করা, কারণ কী?
Presidential Election: নিউটাউনের হোটেলে বিজেপির বিধায়করা, কারণ কী?

বিজেপির সূত্রে খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই ঘটনা ঘটানো হচ্ছে। যদিও বিজেপির তরফে দাবি করা হচ্ছে, বিধান্সভার বিধায়কদের দূর দুরান্ত থেকে আসতে হচ্ছে। তাই তাঁদের পক্ষে ভোট দেওয়া বেশ ঝক্কির বিষয়। তাই হোটেলের আয়োজন করা হয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, সকল বিজেপি বিধায়করা গতকাল কলকাতায় উপস্থিত হয়েছে। এতক্ষণ তাঁরা এমএলএ হোস্টেলে ছিলেন। এখন তাঁদেরকে নিউটাউনের হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই কিচ্ছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন মুখ্য সচেতক মনোজ টি্গ্‌গা। ভোট দেওয়ার ক্ষেত্রে বিধায়কদের যাতে না কোন ভুল হয় সেটা দেখাবেন তিনি।

নিউটাউনের হোটেলে বিজেপির বিধায়করা, বাড়ছে জল্পনা 

নিউটাউনের হোটেলে বিজেপির বিধায়করা, বাড়ছে জল্পনা 
নিউটাউনের হোটেলে বিজেপির বিধায়করা, বাড়ছে জল্পনা 

উল্লেখ্য, বিধান্সভা নির্বাচনে ৭৭ টি আসন পেয়েছিল বিজেপি। এর মধ্যে ৭ জন বিধায়ক ইতিমধ্যেই দলবদল করে তৃণমূলে যোগদান করেছেন। বাকি রয়েছেন অর্জুন পুত্র পবন সিং। পবন সিংকেও তৃণমূলের বিধায়ক ধরে নিয়েছে বিজেপি। তাই বাবার তৃণমূলে যোগদানের পর ছেলেকে নিয়ে উৎসাহিত হননি দলের নেতারাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর