নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কাটাছেঁড়ার শেষ নেই। বিতর্ক নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন সুস্মিতা সেন। এবার সমালোচকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ললিত মোদিও। তিনি জানিয়েছেন, “আমরা এখনও মধ্যযুগে বাস করি? দু’জন দু’জনের বন্ধু হতে পারে না? ভাল সময় কাটানোর জাদু কাজ করতে পারে না? তা বলে সংবাদমাধ্যম এভাবে সমালোচনা করবে? নিজেরাও বাঁচুন।
আরও পড়ুনঃ বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা, ঘোষণা শরদ পাওয়ারের
অপরকে বাঁচার সুযোগ দিন।” আর এই সবের মাঝেও ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা হিসাবেও তাঁর কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন এই প্রাক্তন বোর্ড কর্তা ও IPL এর পুরোধা ললিত। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “২০০৮ সালে আইপিএল শুরু সময়ে বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছিল। তার মধ্যেই এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু করেছিলাম। আমি দেশকে যা দিয়েছি, তেমন আর কে দিতে পেরেছে? এক জনের নাম বলুন আপনারা। এখন যাঁরা আইপিএলের সাফল্যে হাসছেন, তাঁরা ভাল করেই জানেন আমি একা হাতেই সব করেছিলাম।

বিসিসিআইয়ের আর কেউ এগিয়ে আসেননি। অথচ যখন দিনের খরচ বাবদ ৫০০ ডলার করে দেওয়া শুরু হয়, তখন অনেকেই এগিয়ে আসেন”। তিনি আরও বলেন, “আমি যে প্রতিযোগিতাটা তৈরি করেছি, সেটাই এখন গোটা দেশকে একত্রিত করে। সকলেই সেটা উপভোগ করে। অনেকেই আমাকে পলাতক বলে ডাকেন। তাতে আমার কিছু যায়-আসে না।

সুস্মিতাকে নিয়ে বিতর্কের মাঝেই IPL নিয়ে মুখ খুললেন ললিত মোদী

আমি হিরের চামচ মুখে দিয়ে জন্মেছি। কখনও ঘুষ নিইনি। নেওয়ার প্রয়োজনও হয়নি কখনও। আপনারা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন, আমি প্রয়াত রায়বাহাদুর গুজরমল মোদীর বড় নাতি। আমি ক্রিকেটকে টাকা দিয়েছি। কোনও টাকা নিইনি। কখনও সাধারণ মানুষের টাকা নিইনি। কখনও সরকারি সুবিধাও নিইনি”।



