নজরবন্দি ব্যুরোঃ এনডিএর তরফে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে জগদীপ ধনকরকে বেছে নেওয়া হুয়েছে। রবিবার বিকেলেই বিরোধীদের তরফে ঘোষিত হল উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা। যিনি এর আগে গোয়া, গুজরাত, রাজস্থান এবং উত্তরাখণ্ডের রাজ্যপাল পদে ছিলেন।
আরও পড়ুনঃ SBI News: বিরাট খবর, একাধিক FD স্কিমে সুদ বাড়াল SBI
১৯৬৯ থেকে রাজনৈতিক যাত্রা শুরু মার্গারেট আলভার। দীর্ঘ সময় ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৪ এর পর থেকে দীর্ঘ সময় ধরে রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। সামলেছেন কেন্দ্র সরকারের একাধিক মন্ত্রক। ১৯৯৯ সালে লোকসভার সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ থেকে ২০০৯ অবধি সামলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ।
Delhi | Opposition's candidate for the post of Vice President of India to be Margaret Alva: NCP chief Sharad Pawar pic.twitter.com/qkwyf7FMOw
সদ্য প্রকাশিত
‘গোপন কথাটি’ থাকবে আড়ালেই! ChatGPT-তে এল Locked Chats, PIN ছাড়া খুলবে না ব্যক্তিগত চ্যাট
ইডেনে সামির আগুনেও রক্ষা হল না বাংলা! ৬৪ রানে ৬ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়াল মহারাষ্ট্র— ANI (@ANI) July 17, 2022
২০০৯ থেকে ২০১২ অবধি ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল। ২০১২ থেকে ২০১৪ এর ৫ অগাস্ট অবধি সামলেছেন রাজস্থানের রাজ্যপালের পদ। গুজরাত এবং গোয়ার বিশেষ সময়ের জন্যেও সামলেছেন রাজ্যপালের পদ।

গতকালই উপরাষ্ট্রপতির পদপ্রার্থী হিসাবে পশিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে বেছে নিয়েছে এনডিএ। বিরোধী পক্ষের উপরাষ্ট্রপতি পদের জন্য বারবার কংগ্রেসের কোনও নেতাকেই করা হবে। তা নিয়ে বারবার জল্পনা চলছিল। অবশেষে তা সত্যিই হল। বর্ষীয়ান কংগ্রেস নেত্রী মার্গারেট আলভাকে বেছে নিল কংগ্রেস। এদিন তাঁর নাম সাংবাদিকদের সামনে ঘোষণা করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।
বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা কে তিনি?

তবে এদিন শরদ পাওয়ারের বাসভবনে বিরোধী দলগুলির ডাকা বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল। দলনেত্রীর বার্তার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একথা আগেই ঘোষণা করেছেন ঘাসফুল শিবির। ২১ জুলাই বিকেলের বৈঠকের পরেই তৃণমূলের তরফে নেওয়া হবে সিদ্ধান্ত।



