SBI News: বিরাট খবর, একাধিক FD স্কিমে সুদ বাড়াল SBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৪৪ কোটি গ্রাহকের জন্য সুখবর। দেশের বৃহত্তম লেনদেনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI এর তরফ থেকে বৃদ্ধি করা হল একাধিক FD স্কিমে সুদের হার। ২ কোটি টাকা, এবং তার উপরে একাধিক FD স্কিমে সুদের হার বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI।

আরও পড়ুনঃ পণ্যবাহী গাড়ির দূষণে তৃতীয় স্থানে কলকাতা! চিন্তাই পরিবেশ প্রযুক্তিবিদ থেকে প্রশাসন

এক থেকে দুই বছরের জন্য যে FD স্কিম– সেই সমস্ত স্কিমে সুদের হার বৃদ্ধি করেছে SBI। তবে শুধু MCLR নয়, ফিক্সডেও সুদের হার বৃদ্ধি করল দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা। কোন কোন খাতে কত সুদ দেবে SBI? একনজরে দেখে নেওয়া যাক ৭-৪৫ দিনের জন্য SBI এর সুদের হার ৩.৫০%। ৪৬-১৭৯ দিনের জন্য SBI এর সুদের হার ৪.00%।

25 6

১৮০ থেকে ২১০ দিনের জন্য SBI এর সুদের হার ৪.২৫%। ২১১ দিন থেকে এক বছরের কম সময়ের জন্য SBI এর সুদের হার ৪.৫০%। ১ থেকে ২ বছরের নিচের জন্য সুদের হার ৫.২৫%। এই স্কিমে সুদের হার বৃদ্ধি করেছে SBI। আগে সুদের হার ৪.৭৫%। ৫০- টি বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে SBI।

26 4
বিরাট খবর, একাধিক FD স্কিমে সুদ বাড়াল SBI

৫০ টি বেসিস পয়েন্টের অর্থ ০.৫%। প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI রেপো রেট বৃদ্ধি করার পর, দেশের একাধিক ব্যাঙ্ক সুদের হার বৃদ্ধি করেছে। নিজেদের FD স্কিমে অতিরিক্ত সুদ দেওয়ার কথা জানিয়েছে এই সমস্ত ব্যাঙ্কগুলো।

বিরাট খবর, একাধিক FD স্কিমে সুদ বাড়াল SBI

বিরাট খবর, একাধিক FD স্কিমে সুদ বাড়াল SBI

তালিকায় রয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা থেকে শুরু করে দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্কিং সংস্থা HDFC। তালিকায় এবার নতুন নাম হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত