যুবসাথী প্রকল্পে আবেদন করে শেষ পর্যন্ত টাকা না পাওয়ার ঘটনা বাড়ছে—কারণ একটাই, ফর্ম ফিলাপে মারাত্মক ভুল। পেশা, বয়স, নামের বানান থেকে ব্যাঙ্কের তথ্য—এই পাঁচটি জায়গায় সামান্য গরমিল থাকলেই আবেদন সরাসরি বাতিল হতে পারে। দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেওয়ার আগে নিয়মগুলি ভালো করে না জানলে আপনার নামও বাদ পড়তে পারে তালিকা থেকে।
পেশা ও শিক্ষাগত যোগ্যতায় বড় ভুল
সবচেয়ে বেশি যে ভুলটি হচ্ছে, তা পেশার ঘরে। অনেক আবেদনকারী নিজেদের ‘Student’ লিখছেন। অথচ এই প্রকল্প শুধুমাত্র বেকারদের জন্য। তাই পেশার জায়গায় ‘Unemployed’ উল্লেখ করাই বাধ্যতামূলক।


শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও বর্তমানে কী পড়ছেন তা নয়, হাতে থাকা শেষ পাস সার্টিফিকেট অনুযায়ী যোগ্যতা লিখতে হবে। কলেজে পড়লেও যদি স্নাতক পাশের সনদ না থাকে, তবে উচ্চমাধ্যমিকই সর্বোচ্চ যোগ্যতা হিসেবে গণ্য হবে।
নাম ও বয়স: নথির সঙ্গে হুবহু মিল চাই
নাম লেখার ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই চূড়ান্ত প্রমাণ। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও স্বামীর পদবি নয়, মাধ্যমিকের নথিতে থাকা নামই ব্যবহার করতে হবে।
বয়স গণনা করতে হবে ১ এপ্রিল ২০২৬ তারিখ ধরে। আবেদন করার দিনের বয়স নয়, ওই নির্দিষ্ট তারিখে আপনার পূর্ণ বয়স কত—শুধু সেই সংখ্যাটি উল্লেখ করতে হবে। ন্যূনতম বয়স ২১ বছর হওয়া আবশ্যক। আপনার বয়েস কত? চেক করুন – এখানে দেখুন


ছবি ও স্বাক্ষরে কারিগরি শর্ত
ফর্মে ছবি লাগিয়ে শুধু সই করলেই চলবে না। ছবির ওপর আড়াআড়ি ‘Cross Signature’ করতে হবে, যাতে সই ছবির অংশ ও ফর্মের সাদা অংশ—দুটোতেই পড়ে। এই নিয়ম না মানলে ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল।
কাস্ট সার্টিফিকেটে ভুল তথ্য নয়
এসসি/এসটি/ওবিসি সার্টিফিকেট না থাকলে সংরক্ষিত শ্রেণিতে টিক দেবেন না। নিজেকে ‘General’ হিসেবে দেখান। ভেরিফিকেশনের সময় সার্টিফিকেট চাওয়া হলে দিতে না পারলে আবেদন খারিজ হতে পারে।
আপনার কাস্ট সার্টিফিকেটের ভ্যালিডিটি চেক করুন – এখানে দেখুন
ব্যাঙ্ক ও মোবাইল লিঙ্ক না থাকলে টাকা আটকে যাবে
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর, আধার ও DBT লিঙ্ক থাকা বাধ্যতামূলক। ভুল অ্যাকাউন্ট নম্বর বা আনলিঙ্কড অ্যাকাউন্ট হলে টাকা ট্রান্সফার ব্যর্থ হবে।
আপনি যদি অন্য কোনো সরকারি ভাতা পান, তা গোপন করবেন না। তথ্য গোপন করলে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি আইনি জটিলতাও তৈরি হতে পারে।
জমা দেওয়ার আগে শেষ চেকলিস্ট
-
সব নথিতে Self-attested সই আছে কি না দেখুন
-
রিসিভ কপিতে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর আছে কি না নিশ্চিত করুন
-
তথ্য নথির সঙ্গে হুবহু মিলিয়ে নিন
একটি ছোট ভুল আপনার পুরো আবেদন প্রক্রিয়াকেই অকার্যকর করে দিতে পারে। তাই ফর্ম জমা দেওয়ার আগে প্রতিটি তথ্য দু’বার যাচাই করাই বুদ্ধিমানের কাজ।







