Health: দুপুরে ভাত খাওয়ার পর স্নানের অভ্যাস রয়েছে! চরম ক্ষতি করে ফেলছেন বলছে গবেষণা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমাদের প্রাচীন প্রথা অনুযায়ী আমাদের স্নান করার পর দুপুরে ভাত খাওয়া উচিত। এমনটাই প্রাচীন কাল থেকে চলে আসছে। বাড়ির বড়রাও ছোট থেকে আমাদের এইগুলি শিখিয়ে আসে। কিন্তু এখন বর্তমানে অনেকেরই অভ্যেস রয়েছে ভাত খাওয়ার পর স্নান করার। যার জন্য বড়দের কাছ থেকে যথেষ্ট বকা খেতে হয়। কিন্তু সত্যিই কি খাওয়ার পর স্নান করা এতটাই শরীরের জন্য খারাপ! এই বিষয়ে কার কার কি মতবাদ রয়েছে?

আরও পড়ুনঃ একবার খেয়ে দেখুন পাকা আমের সন্দেশ, রইলো আম সন্দেশের রেসিপি

আয়ুবেদেও এই বিষয়ে মতবাদ রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে খাওয়ার পর স্নান করলে শরীরের রক্ত সঞ্ছালন পদ্ধতি খুব ধির হয়ে যায়। ফলে হজম শক্তি কমে যায়। ফলে স্বাভাবিক ভাবেই হজম হতে সমস্যা হয়। কারণ খাবার হজমের জন্য প্রচুর পরিমানে শক্তির প্রয়োজন হয়।

দুপুরে ভাত খাওয়ার পর স্নানের অভ্যাস রয়েছে! এখনি বন্ধ করুন 

বৈজ্ঞানিকদের মতেও ভর পেট খাওয়ার পর স্নান করা উচিত নয় কারণ এতে হজম হতে ভীষণ সমস্যা হয়। এবং শরীরে নানান সমস্যা দেখা যায়। দীর্ঘদিন ধরে এই রকম ভাবে চললে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

দুপুরে ভাত খাওয়ার পর স্নানের অভ্যাস রয়েছে! এখনি বন্ধ করুন 

দুপুরে ভাত খাওয়ার পর স্নানের অভ্যাস রয়েছে! এখনি বন্ধ করুন 
দুপুরে ভাত খাওয়ার পর স্নানের অভ্যাস রয়েছে! এখনি বন্ধ করুন 

তবে এমন নয় যে আপনি কোন খাবার খেলেই স্নান করতে পারবেন না। আপনি চাইলেই ফল বা বিস্কিট বা অন্য কোন খাবার খেয়ে স্নান করতেই পারেন এতে কোন সমস্যা হয় না। কিন্তু অধিক পরিমানে শর্করা জাতীয় খাবার খেয়ে স্নান করতে তা ক্ষতিকর। গ্যাস অম্বলের মতো সমস্যা ও দেখা দিতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন