Mango sandesh: একবার খেয়ে দেখুন পাকা আমের সন্দেশ, রইলো আম সন্দেশের রেসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখন আমের মরশুম। কাঁচা আম থেকে এখন সবে পাক ধরা শুরু হয়েছে। আমের জ্যুস এবং আমের কেক তো আপনারা অনেকেই খেয়েছেন। এবার খেয়ে দেখুন আম সন্দেশ। আম সন্দেশ করে এবার খাওয়ান আপনার পছন্দের মানুষকে। জেনে নিন সেই রেসিপি।

আরও পড়ুনঃ দশ বছর ধরে সিনেমাতে কাজ করেও মেলেনি সাফল্য, জীবন বদলে দিলো দ্য কেরালা স্টোরি

 

উপকরন
ফুল ফ্যাট দুধ
টকদই
মিষ্টি পাকা আম
চিনি
জাফরান
সবুজ এলাচ
এলাচ গুঁড়ো
পেস্তা বাদাম কুচি

একবার খেয়ে দেখুন পাকা আমের সন্দেশ, রইলো রেসিপি 

প্রণালী
প্রথমে একটা পাত্রের মধ্যে দুধ গরম করে নিতে হবে। এরপর দুধ ভালো করে জাল করে নিয়ে নিতে হবে। এরপর টক দই দিয়ে দিতে হবে। যাতে ছানা কেটে যায়। এরপর ছানা কেটে গেলে কাপড়ে করে ছানা ছেকে নিতে হবে। এরপর পেঁচিয়ে কয়েক মিনিট রেখে নিতে ফলে। এরপর ছানা গুলো ভালকরে মেখে নিতে হবে। এর পর ছানা গুলো মোলায়েম হয়ে আসলে দেখতে পাবেন তেল তেলে ব্যাপার হয়ে আসবে।

একবার খেয়ে দেখুন পাকা আমের সন্দেশ, রইলো রেসিপি 

একবার খেয়ে দেখুন পাকা আমের সন্দেশ, রইলো রেসিপি 
একবার খেয়ে দেখুন পাকা আমের সন্দেশ, রইলো রেসিপি

এরপর একটি প্যানের মধ্যে আমের রস, চিনি এবং জাফরন, এলাচ গুঁড়ো ও গোটা এলাচ দিয়ে কিছুক্ষন মাঝারি আঁচে ফুটিয়ে নিন। এর পর আমের রসে ওই ছানা দিয়ে দিতে হবে। এরপর হালকা আঁচের মধ্যে রেখে ছানা এবং রস ভালো করে মেখে নিতে হবে। এরপর ভালকরে কয়েক মিনিট ধরে আঠালো করে নিতে হবে। এরপর ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে। এরপর হাতের তালু তে ঘি মাখিয়ে ভালো করে একটা শেপ দিয়ে দিতে হবে। এরপর গড়া হয়ে গেলে ওপর থেকে কাজু পেস্তা ছড়িয়ে সারভ করে দিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন