নজরবন্দি ব্যুরোঃ দ্য কেরালা স্টোরি নিয়ে এখনও পর্যন্ত নানা বিতর্ক হয়েছে। কিন্তু এই ছবিই বদলে দিলো এক অভিনেত্রীর জীবন। ছোট থেকেই তার অভিনয়ের প্রতি ভীষণ ন্যাক ছিল। উত্তরপ্রদেশের এই অভিনেত্রী তাই পড়াশোনার থেকে অভিনয়কেই বেশী গুরুত্ব দিত। এই মতো অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেঁচে নিয়ে নিজের যাত্রা শুরু করেছিলেন।
আরও পড়ুনঃ পাঠান ঝড় এখনও অব্যাহত, বাদশার আগামী ছবির সঙ্গে প্রতিযোগিতায় যেতে চায় না অন্য কোনও ছবি


কিন্ত এর পর দশ বছর পার হয়ে যায়। তবে আশানুরূপ ফল পাননি অভিনেত্রী। তেমন সাফল্য ও আসেনি তার। কিন্তু দশ বছর পর দ্য কেরালা স্টোরি তে অভিনয় করে তার জীবনের মোর ঘুরে যায়। মুহূর্তের মধ্যেই সাফল্য তার চোখের সামনে চলে আসে। এই অভিনেত্রী আর কেউ নয় তিনি সোনিয়া বালানি।

বলাবাহুল্য দ্য কেরালা স্টোরি মুক্তি পাওয়ার পর থেকে শুধু নয় তার আগে থেকেও বহুবার সমালোচিত হয়ে চলেছে এবং তাই নয় বিতর্কের মধ্যমনি হয়ে উঠেছে। এই বহুবিতর্কিত ছবিতেই মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন সোনিয়া। এর আগে সোনিয়া সেরকম ভাবে কখনই প্রচারে আসেননি। তার অভিনয় করা বহু সিনেমা মুখ থুবড়ে পরেছিল বক্স অফিসে।


দশ বছর ধরে সিনেমাতে কাজ করেও মেলেনি সাফল্য, অবশেষে হল লক্ষ্মীলাভ

বলিউডে সোনিয়া পা দেন প্রায় আজথেকে ৭ বছর আগে। তবে ৭ বছরে মাত্র তিনটি ছবিতেই তিনি অভিনয় করেছিলেন। ২০১৬ সালে তিনি ‘তুম বিন ২’ ছবিতে অভিনয় করেছিলেন। এরপর ‘বাজার’ ছবিতে অভিনয় করেন তিনি। তবে সেই ভাবে প্রচারের আলোতে আসতে পারেননি তিনি। অবশেষে দ্য কেরালা স্টোরি মাধ্যমে তার লক্ষ্মীলাভ হয়।







