জোড়া ডবল সেঞ্চুরির দৌলতে ICC র‌্যাঙ্কিংয়ে বড় জাম্প যশস্বীর

Yashsvi Jaswal: ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১৫-তে ভারতীয় ব্যাটারদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি (সপ্তম), রোহিত শর্মা (দ্বাদশ), ঋষভ পন্থ (১৪)

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে লম্বা জাম্প দিয়েছেন ভারতীয় ওপেনার যশস্বী জসওয়াল। চলতি ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজে নিজের পারফরম্যান্স দেখিয়ে এই জায়গা দখল করেছেন যশস্বী। ভারতের এই বাঁ-হাতি তরুণ ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ের ১৪ স্থান লাফিয়েছেন।

আরও পড়ুন: আগামী ২২ শে মার্চ শুরু হতে পারে আইপিএল!

ya

তিনি এখন আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে পৌঁছে গিয়েছেন। ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১৫-তে ভারতীয় ব্যাটারদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি (সপ্তম), রোহিত শর্মা (দ্বাদশ), ঋষভ পন্থ (১৪) এবং যশস্বী জয়সওয়াল (১৫)। শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

rohit 1

বিশাখাপত্তনমে ডাবল সেঞ্চুরি। এরপর রাজকোটেও। ভারতের তরুণ বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল একের পর এক অনবদ্য ইনিংস খেলছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ভারত। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের পেসার জসপ্রীত বুমরা।

জোড়া ডবল সেঞ্চুরির দৌলতে ICC র‌্যাঙ্কিংয়ে বড় জাম্প যশস্বীর

bumrha 1

তবে তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা অশ্বিনের (৮৩৯) কাছে সুযোগ রয়েছে বুমরার (৮৭৬) সঙ্গে গ্যাপ কিছুটা কমিয়ে নেওয়া। বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন ভারতের আর এক স্পিনার রবীন্দ্র জাডেজা। তিন ধাপ উঠে ষষ্ঠ স্থানে জাড্ডু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত