সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী ২২ শে মার্চ শুরু হতে পারে আইপিএল। লোকসভা নির্বাচনের মধ্যে এই টুর্নামেন্ট পরলেও এবার পুরটাই ভারতেই হবে। আর এই কথা জানিয়েছেন আইপিএল এর চেয়ারম্যান অরুণ ধুমল। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি এই লিগের দিন ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: চতুর্থ টেস্টে নেই বুমরা, ফিরছেন না কে এল রাহুলও, তাহলে দলে কী বাংলার পেশার



লোকসভা নির্বাচন হতেপারে এপ্রিল মাসের শেষের দিক থেকে মে মাসের প্রথমের দিকে। এই কারণেই এখনো আইপিএল এর দিন ঘোষণা হয়নি। সংবাদ সংস্থা পিটিআই কে অরুণ ধুমল জানান, “ আগে প্রথম ১৫ দিনের সূচি প্রকাশ করা হবে। বাকি সূচি ঘোষণা করা হবে নির্বাচনের দিন দেখে”।

তিনি আরও বলেন, “ আমারা ২২ মার্চ আইপিএল শুরুর লক্ষ্য নিয়ে এগোচ্ছি। সরকারের সাথে আমারা যোগাযোগ রেখে চলেছি। আমারা প্রাথমিক ভাবে একটি সূচি ঘোষণা করব। গোটা টুর্নামেন্ট হবে ভারতে”। উল্লেখ্য, শুধু ২০০৯ সালের টুর্নামেন্ট হয়েছিল দেশের বাইরে। অপর দিকে এই বছরেই টি-২০ বিশ্বকাপ শুরু হবে।


আগামী ২২ শে মার্চ শুরু হতে পারে আইপিএল!

সেই কথা মাথায় রেখে আইপিএল ফাইনাল হতে পারে ২৬এ মে। বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আমেরিকা ও কানাডা। সব মিলিয়ে নির্বাচন ও বিশ্বকাপ এই দুই ইভেন্ট এর কথা মাথায় রেখেই সূচি তৈরি করবে আইপিএল কমিটিকে।







