Coronavirus Vaccine Effect: করোনা ভ্যাকসিনে বাড়ছে স্তনের আকার, চাঞ্চল্যকর দাবি করলেন এক মহিলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  করোনাভাইরাসের তাণ্ডব এখনও চলছে। অন্যান্য দেশ তো বটেই ভারতেও করোনার লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে করোনা ভ্যাকসিনই একমাত্র সমাধান যা আমাদের এই মহামারি থেকে বাঁচাতে পারে। কিন্তু ভ্যাকসিন পাওয়ার পর, সারা বিশ্ব জুড়েই কিছু কিছু মানুষের শরীরে খুব অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। সম্প্রতি এক মহিলা এই রকমই এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানান, করোনার ভ্যাকসিন পাওয়ার পর থেকে তাঁর স্তনের আকার অনেকটাই বেড়েছে।

আরও পড়ুনঃ বাবা হলেন যুবরাজ, স্ত্রী হ্যাজেল জন্ম দিলেন ফুটফুটে পুত্রসন্তানের

এল মার্শাল (Elle Marshall) সম্প্রতি সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে তিনি একটি চমকপ্রদ বিষয় প্রকাশ করেছেন। ভিডিওতে ওই মহিলা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁর ব্রা-র মাপ এ (A) কাপ, অর্থাৎ তুলনায় অনেকটাই আকারে ছোট। কিন্তু যেদিন থেকে তিনি ফাইজার ভ্যাকসিনের (Pfizer vaccine) করোনা ভ্যাকসিন পেয়েছেন, তখন থেকে তার স্তনের আকার বেড়ে চলেছে।

ব্রা-এর মাপ ছিল এ-কাপ, কিন্তু ফাইজার ভ্যাকসিন টিকা নেওয়ার পর এখন তাঁর স্তনের আকার এতটাই বেড়ে গিয়েছে যে সি-কাপের ব্রা পরতে হচ্ছে। ভিডিও ক্লিপটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার স্তনের মাপ সারা জীবন এ কাপ। এটা কী করে হল, আমি একেবারে বিভ্রান্ত হয়ে গিয়েছি।’ এ কাপ থেকে সি কাপে স্তনের আকার বৃদ্ধির কারণে খুবই চিন্তায় রয়েছেন ওই মহিলা। তিনি ভয় পাচ্ছেন যে এই ভ্যাকসিনটি তার শরীরে কোনও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে এল-ই প্রথম নারী নন যিনি দাবি করেছেন যে ভ্যাকসিনের পর তাঁর স্তনের আকারে পরিবর্তন এসেছে। তার ভিডিওতে মন্তব্য করে অনেক মহিলাই তাঁদের একই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। এমনকী অনেক মহিলা এমনটাও দাবি করেছেন যে তাঁদের স্বাভাবিক পিরিয়ডস-এর নিয়মেও অনেক পরিবর্তন এসেছে।

করোনা ভ্যাকসিনে বাড়ছে স্তনের আকার, চাঞ্চল্যকর দাবি করলেন এক মহিলা

করোনা ভ্যাকসিনে বাড়ছে স্তনের আকার, চাঞ্চল্যকর দাবি করলেন এক মহিলা
করোনা ভ্যাকসিনে বাড়ছে স্তনের আকার, চাঞ্চল্যকর দাবি করলেন এক মহিলা

এর কারণও জানিয়েছেন চিকিৎসকরা। ডা. সারা জার্ভিসের বক্তব্য, স্তনের আকার এবং পিরিয়ডের পরিবর্তন প্লাসিবো প্রভাবের (Placebo Effect) কারণে হয়। প্লাসিবো এফেক্ট মানে, যাঁরা অন্যদের দেখেন তারা নিজের সঙ্গে একই ধরনের অভিজ্ঞতা অনুভব করেন। চিকিৎসকের কথায় মহিলাদের জন্য ঋতুস্রাবের অনিয়ম হওয়া খুবই সাধারণ এবং করোনার আগেও এটি খুব সাধারণ ব্যাপার ছিল। এছাড়াও, স্তনের আকার বৃদ্ধি, স্তনের স্থূলতা ইত্যাদি খাদ্যাভ্যাসের উপরও নির্ভর করে। তাঁর মতে, বৈজ্ঞানিকভাবে ভ্যাকসিনের সঙ্গে স্তনের আকার পরিবর্তনের সরাসরি কোনও সম্পর্ক নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত