নজরবন্দি ব্যুরোঃ বাবা হলেন যুবরাজ সিং। ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার এবং তাঁর অভিনেত্রী স্ত্রী হ্যাজেল কিচ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ট্যুইট করেই এই খুশির খবর সবাইকে জানিয়েছেন যুবরাজ ৷ তিনি লেখেন, “আমি এবং আমার সকল পরিবার, বন্ধু এবং সমর্থকদের আজ আমরা একটা খুশির খবর শেয়ার করতে চাই।
আরও পড়ুনঃ করোনায় গুরুতর অসুস্থ সুরজিৎ সেনগুপ্ত, চিকিৎসার উদ্যোগে এগিয়ে এল রাজ্য সরকার।
আর সেটা হল আমাদের পরিবারে এক পুত্রসন্তান এসেছে। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই ৷ আশা করব, আপনারা আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাবেন। হ্যাজেল এবং যুবরাজের পক্ষ থেকে ভালোবাসা।’’

যুবরাজের টুইটের পরেই শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন, অভিনেত্রী রিচা চাড্ডা, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি সহ তাঁদের ঘনিষ্ঠ তারকা-বন্ধুরা। শুভেচ্ছা জানিয়েছেন ইরফান পাঠানও। ২০১৬ সালে হ্যাজেল কিচের সঙ্গে গাঁটছড়া বাঁধেন যুবরাজ।
বাবা হলেন যুবরাজ, স্ত্রী হ্যাজেল জন্ম দিলেন ফুটফুটে পুত্রসন্তানের
বিয়ের ঠিক ৫ বছরের মাথায় প্রথম সন্তান এলো তাঁদের সংসারে। মারণ রোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছেন যুবরাজ। ২০১৯ সালে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন তিনি। এর দু’বছরের মাথায় সিদ্ধান্ত বদলে যুবরাজ জানান, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে ২২ গজে ফিরছেন তিনি। আর কিছুদিনের মধ্যেই ময়দানে পা রাখার আগেই বাবা হলেন তিনি।



