করোনায় গুরুতর অসুস্থ সুরজিৎ সেনগুপ্ত, চিকিৎসার উদ্যোগে এগিয়ে এল রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ময়দানের কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত করোনা আক্রান্ত। গুরুতর অসুস্থ হয়ে গত রবিবার থেকে ভর্তি আছেন বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। শরীরে অক্সিজেন স্যাচুরেশন বারবার কমে যাওয়ায় তাঁকে রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। এবার সুরজিৎ সেনগুপ্তর চিকিৎসার উদ্যোগে এগিয়ে এল রাজ্য সরকার। গঠিত হল মেডিক্যাল বোর্ড।

আরও পড়ুনঃ দেশে ফের লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট

সুরজিতকে দেখতে আসছেন করোনা বিশেষজ্ঞ যোগীরাজ রায়। মঙ্গলবারের বৈঠকে অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন পিয়ারলেস হাসপাতালের সিইও সিঞ্চন ভট্টাচার্য, প্রাক্তন ফুটবলার ও বিধায়ক মানস ভট্টাচার্য, বিদেশ বসু এবং সত্যজিৎ চট্টোপাধ্যায়। এ ছাড়াও ইস্টবেঙ্গলের তরফে ছিলেন দেবব্রত সরকার, মোহনবাগানের তরফে ছিলেন দেবাশিস দত্ত এবং মহমেডানের পক্ষ থেকে ছিলেন দানিশ ইকবাল।

আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ও ছিলেন সেই বৈঠকে। ছিলেন সুরজিতের ছেলে স্নিগ্ধদেব সেনগুপ্ত। স্নিগ্ধদেব সেনগুপ্ত মিডিয়াকে একটি অডিও বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি বলছেন, “বাবার স্বাস্থ্যের খুব একটা উন্নতি হয়নি। এখনও খুবই সঙ্কটপূর্ণ। ডাক্তাররা আশার কথা বলেননি কিছু। এখনও বাইপাপ সাপোর্টে আছেন। বাইপাপ দিলেই অক্সিজেন স্যাচুরেশন ৯৭-৯৮ থাকছে।

করোনায় গুরুতর অসুস্থ সুরজিৎ সেনগুপ্ত, চিকিৎসার উদ্যোগে এগিয়ে এল রাজ্য সরকার।

বাইপাপ সাপোর্ট খুলে নিলেই বিপদ হচ্ছে। গতরাতে অক্সিজেন স্যাচুরেশন ভয়ঙ্কর ভাবে পড়ে গিয়েছিল। ৫৩ শতাংশ হয়ে গিয়ে একটা প্রচণ্ড জটিলতার সূষ্টি হয়েছিল। সেটা কাটিয়ে উঠেছে ঠিকই। কিন্তু এখনও যথেষ্ট সঙ্কটপূর্ণ। ডাক্তাররা আশার কথা বলছেন না”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত