আগামী ১০ দিনের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হতে পারে, ইঙ্গিত সুব্রত মুখোপাধ্যায়ের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী ১০ দিনের মধ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে, কার্যত এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন তিনি বলেন, পুরসভা নির্বাচন করাতে প্রস্তুত রাজ্য সরকার। আদালত যেভাবে বলবে সেভাবেই নির্বাচন হবে। কিন্তু আগামী ১০ দিনের মধ্যে পুর নির্বাচন সম্ভব নয়, কারণ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। 

আরও পড়ুন: নারদার জের ! ফিরহাদ-সুব্রত-শোভন-মদনের বিরুদ্ধে চার্জশীট আনতে চলেছে CBI

পাশাপাশি আজ একাধিক হেভিওয়েট নেতার দলত্যাগের বিষয়ে তিনি বলেন, সিপিআইএম ও কংগ্রেস থেকে অনেক নেতা নেত্রী বেরিয়ে গিয়েছেন। কিন্তু তাদের দল কি উঠে গেছে? মানুষের প্রতি অন্যায় করেছেন বলে তারা হেরে যাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে দল উঠে যাচ্ছে না। কয়েকজন বেরিয়ে গেল মানে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হলো তা নয়। ‘দুয়ারে সরকার’ আরও একবার মমতার প্রতি আস্থাশীল করেছে।

আরও পড়ুন:বিজেপি-তে যোগ দিতে দিল্লি যাচ্ছেন পার্থসারথি চট্টোপাধ্যায় #Breaking news

আগামী ১০ দিনের মধ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে, এদিন সাংবাদিক বৈঠকে সুব্রত মুখোপাধ্যায় বলেন, আমরা দুর্দিনে মানুষের দরজায় ঘুরে মানুষের সেবা করেছি। অন্যদিকে আজ ঠাকুরনগরে মতুয়াদের সভা প্রসঙ্গে বলেন, মতুয়াদের হতাশ করেছে কেন্দ্রীয় সরকার। অমিত শাহ নাগরিকত্ব সমাধানের বিষয়ে কথা বলে নির্বাচনে তার দল জয়ী হয়েছে। কিন্তু নাগরিকত্ব বিষয়ে যা করার ছিল, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী করেননি। সংসদে সিএএ-এর জন্য ৬ মাসের মধ্যে আইন তৈরির কথা ছিল। এখন বলছেন কোভিডের জন্য সমস্যা। আমরা মনে করি এগুলো ভাওতা, অসত্য কথা বলা হচ্ছে। দীর্ঘদিন ধরে মতুয়াদের ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা মনে করি মতুয়ারা বাংলার নাগরিক। তৃণমূল সর্বদা মতুয়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করেছে। মতুয়াদের জমির অধিকার আছে। তাহলে নতুন করে নাগরিকত্বের প্রশ্ন কেন ওঠে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর