কোভিডবিধি প্রত্যাহার করল দেশের একাধিক রাজ্য, বাড়ল আক্রান্তের সংখ্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল মারন করোনা। লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। বাড়তি নজর দেওয়া হয় টিকাকরনে। তাতেই ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। এরপরে ও কোভিডবিধি জারি ছিল দেশের সর্বত্র।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই বড়সড় ধাক্কা, ২৫০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

তবে আজ কেন্দ্রের অনুরোধে কোভিডবিধি প্রত্যাহার করল দেশের একাধিক রাজ্য। গতকাল বিশেষ বিগপ্তি জারি করে কোভিডবিধি প্রত্যাহারের কথা জানিয়েছিল বাংলা সহ দিল্লি ও মহারাষ্ট্রের মতো রাজ্য গুলি। তবে এদিন কিছুটা হলেও বাড়ল দেশের দৈনিক সংক্রমণ।

Covid-19: Key updates from around the globe - The Economic Times

আজ দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৫ জন। যা বিগত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেশি। তবে আগের কয়েকদিনের তুলনায় অনেকটাই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। যারফলে এই মুহূর্তে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ১৩ হাজার ৬৭২ জন। সেইসঙ্গে অনেকটাই স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের হার। কিন্তু এতো কিছুর পরেও করোনায় প্রান হারাচ্ছেন বহু মানুষ।

কোভিডবিধি প্রত্যাহার করল দেশের একাধিক রাজ্য, ফের বাড়ল মৃত্যুর সংখ্যা

Oxygen supplies must be scaled up for the coronavirus COVID-19 response | MSF
কোভিডবিধি প্রত্যাহার করল দেশের একাধিক রাজ্যে, বাড়ল আক্রান্তের সংখ্যা

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রান হারিয়েছেন ৫২ জন। যা গতকালের থেকে কিছুটা হলেও বেশি। এই নিয়ে গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রান হারিয়েছেন ৫ লক্ষ ২১ হাজার ১৮১ জন। তবে আগের মতোই স্বস্তিজনক পরিস্থিতিতে রয়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাড় কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯১৮ জন। যারফলে, গোটা দেশে করোনাড় কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৪লক্ষ ৯০ হাজার ৯২২ জন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত