নজরবন্দি ব্যুরোঃ অপেক্ষা মাত্র দু’দিন, তাঁর পরেই চলবে লোকাল ট্রেন। প্রায় ৮ মাস পর আগামী বুধবার থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু তার আগে রয়েছে বেশ কিছু কাজ। তাই রবিবারও থামল না রেল কর্তৃপক্ষের কাজ। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এদিনও চলল ট্রেনের প্রতিটি কোচ স্যানিটাইজেশনের কাজ।
আরও পড়ুনঃ স্মরণে সিঙ্গুর-নন্দীগ্রাম। অভিনব উদ্যোগের সাক্ষী কলকাতা প্রেস ক্লাব!


গত বৃহস্পতিবার রেল ও রাজ্য সরকারের তরফে ট্রেন পরিষেবা নিয়ে ঘোষণা করা হয় চূড়ান্ত সিদ্ধান। ১১নভেম্বর থকেই চলবে ট্রেন। সরকারের এই ঘোষণায় খুশি রাজ্যবাসি। কারণ, আনলক পর্যায় অফিস-কাছারি খুলে গেছে। চালু হয়েছে বাস, মেট্রো।
অপেক্ষা মাত্র দু’দিন, কিন্তু রাজ্যের অধিকাংশ মানুষই যাতায়াতের জন্য লোকাল ট্রনের উপরই নির্ভরশীল। সেই কারনে কর্মস্থলে পৌছতে তাদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একদিকে বাসে মারত্মক ভিড়, রাস্তায় সময়ে লাগছে অনেক বেশি, তার উপর খরচও বেশি।
জানা গেছে, আপাতত চলবে ৩৬২টি লোকাল ট্রেন। এখনও ট্রেনের টাইমের কোন পরিবর্তন করা হয়নি। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে পুরোন টাইম টেবিল মেনেই শুরু করা হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



