স্মরণে সিঙ্গুর-নন্দীগ্রাম। অভিনব উদ্যোগের সাক্ষী কলকাতা প্রেস ক্লাব!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্মরণে সিঙ্গুর-নন্দীগ্রাম। শনিবার এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল কলকাতা প্রেস ক্লাব। সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে জাতীয়তাবাদী যুব পরিষদ পরিবর্তনের সপক্ষে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সামিল করেছিল এ রাজ্যের বহু বিশিষ্ট মানুষকে। সেদিন যুব পরিষদের ডাকে সাড়া দিয়ে রাজ্যের কবি ,সাহিত্যিক, মানবাধিকার কর্মী , অধ্যাপকরা পরিবর্তনের পক্ষে সোচ্চার হয়েছিলেন।

আরও পড়ুনঃ সমান যোগ্যতায় পরের ছেলেকে চাকরি! আন্দোলনে নামছেন ঘরের বঞ্চিত হবু শিক্ষক-রা।

তাঁদের অনেকেই মনে করেন সেই পরিবর্তনের ফলে রাজ্যে নতুন মন্ত্রী এলেও নতুন মানুষ আসেনি ক্ষমতায়। রাজনীতির পাকেচক্রে হারিয়ে যাচ্ছে রাজ্যের মানুষের সুস্থ ভাবে বেঁচে থাকার আকাঙ্খা । শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ, নিয়োগ, বিনিয়োগ সব কিছুই আজ রাজ্যের রাজনৈতিক মাফিয়াদের দখলে। শাসকরা গোটা রাজ্যকে দলদাসদের মৃগয়া ক্ষেত্রে পরিণত করেছে। তাই আবার নতুন করে সময়ের সঙ্গে তাকে মর্যাদা দিতে শনিবার কলকাতা প্রেস ক্লাবে জাতীয়তাবাদী যুব পরিষদের ডাকে হাজির হয়েছিলেন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বহু মানুষ।

স্মরণে সিঙ্গুর-নন্দীগ্রাম। উপস্থিত সকলেই রাজ্যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন। সমবেত ভাবে প্রতিবাদ করার প্রয়োজনীয়তার কথাও বারবার উঠে আসে কথোপকথনে। করোনা বিধি মেনেই এদিন ভরে উঠেছিল প্রেস ক্লাব। এদিন উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন , লেখক পৃথ্বীরাজ সেন, অধ্যাপক বিমল শংকর নন্দ, পদ্মশ্রী কাজী মাসুম আখতার, অভিনেতা প্রদীপ ধর।

এছাড়াও উপস্থিত ছিলেন অয়নজিত সেন,বিশিষ্ট সমাজকর্মী অরূপ রক্ষিত , অর্থনীতিবিদ সুপর্ন মৈত্র , অধ্যাপক দেবাশীষ চৌধুরী , FASSII সহ সভাপতি সইলেশ্বর পান্ডে , প্রবীণ সাংবাদিক রূপম চট্টোপাধ্যায় , আইনজীবী রুবি মুখার্জী , শ্রমিক নেতা বৈদ্য দে , উত্তম মুখার্জী, বিমা ইউনিয়ন নেতা অজয় দেব মন্ডল , ডা: সুপ্রিয় বসু , তথ্য প্রযুক্তি শিল্পের প্রতিনিধি সূর্য ভট্টাচার্য্য , সমাজ কল্যাণ সংস্থা ‘ হেল্পিং হ্যান্ড ‘ এর পরিচালক শান্তনু ঘোষাল সহ বহু বিশিষ্ঠ মানুষ।

জাতীয়তাবাদী যুব পরিষদের সভাপতি দীপ্তিমান বসু জানিয়েছে এদিন তাদের ডাকা সাংবাদিক সম্মেলন কার্যত একটি সেমিনারে পরিনত হয়েছিল। বহু মানুষের মূল্যবান মতামত গোটা সভাকে নজির বিহীন সাফল্য দিয়েছে। এই উদ্যোগের প্রতি আন্তরিক সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন , প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জী, প্রবীণ সাংবাদিক- সম্পাদক মানস ঘোষ, বিশিষ্ঠ প্রাবন্ধিক – অধ্যাপক পুলক নারায়ণ ধর, প্রাক্তন আই পি এস ড: বাণী পদ সাহা, বিশিষ্ঠ লেখক ও চিন্তাবিদ দীপ্তেন্দু চক্রবর্তী, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সদস্য গোরা চক্রাবর্তী সহ বহু বিশিষ্ঠ মানুষ। এদিন কলকাতা প্রেস ক্লাবে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিশিষ্ট সাংবাদিক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর