পৌষ সংক্রান্তির আগেই শীত ফিরল বঙ্গে, কুয়াশার চাদরে মুড়ল পথঘাট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পৌষ সংক্রান্তির আগেই শীত ফিরল বঙ্গে, কুয়াশার চাদরে মুড়ল পথঘাট। হাঁসফাস দশা থেকে মুক্তি বঙ্গবাসীর। অবশেষে ফের নামতে শুরু করল তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যজুড়ে শীতের আমেজ জারি থাকবে বলে, হাওয়া অফিস সূত্রের খবর। নতুন করে শীতের দেখা মেলায় খুশি রাজ্যবাসী।

আরও পড়ুনঃবিজেপিকে “পগার পার” করার নিদান দিলেন বীরভূমের ভূমিপুত্র।

জানুয়ারির শুরুতে শীত অনুভব হলে শেষের দিকে এই আমেজ অনেকটাই কমে গিয়েছিল। গত সোমবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি। ফলে ভোরে হালকা শিরশিরানি অনুভূত হলেও বেলা বাড়তেই কার্যত অস্বস্তি বেড়েছিল আমজনতার। জানুয়ারিতেই ভরা গ্রীষ্মের মতোন অনুভূত হচ্ছিল সকলের। সকলের মনে একটাই প্রশ্ন আর কি দেখা মিলবে না শীতের?

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল, পৌষ সংক্রান্তির আগে ফের নামবে তাপমাত্রার পারদ। পূ্র্বাভাস সত্যি করে মঙ্গলবারই খানিকটা কমেছিল তাপমাত্রা। যদিও কুয়াশার দাপট জারি থাকবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, “আগামী দুদিনে আরও নামবে তাপমাত্রা। শীতের আমেজ জারি থাকবে বঙ্গে। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে নামবে জেলার তাপমাত্রাও। তবে দু’দিন পর থেকে ফের বদলাবে পরিস্থিতি। ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ।”

পৌষ সংক্রান্তির আগেই শীত ফিরল বঙ্গে, কুয়াশার চাদরে মুড়ল পথঘাট। উল্লেখ্য, আগামী দু-তিন দিনে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতে হতে পারে হালকা থেরে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টিতে ভাসবে তামিলনাড়ু, পুদুচেরি ও কেরল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত