নজরবন্দি ব্যুরোঃ স্বামী-স্ত্রীর সম্পর্কে একে অপরের প্রতি বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যা সম্পর্ককে অত্যন্ত মজবুত করে তোলে। এক জনপ্রিয় মডেল স্বামীর খুশির জন্য এমন কাজ করলেন যা কোনও ভাবেই করা সম্ভব হবেনা। তিনি স্বামী যাতে খুশি থাকেন সেই জন্য প্রেমের ক্ষেত্রে ছাড় দিয়েছেন। ডেইলি স্টারের একটি রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে সেই জনপ্রিয় মডেল মণিকা হুল্ড আমেরিকায় আত্মীয়স্বজনের সঙ্গে থাকেন।
আরও পড়ুনঃ Deepika Padukone: বাবা প্রকাশ পাড়ুকোনের বায়োপিকে প্রযোজকের ভূমিকায় দীপিকা

মণিকা তাঁর স্বামীকে অত্যন্ত খুশি দেখতে চান। তাই যেই কাজ করে সে ভাল থাকে তাই করতে চেয়েছেন মণিকা। ৩৭ বছর বয়সী এই মডেল ভ্যালেন্টাইন্স ডে-তে স্বামীর অত্যন্ত খেয়াল রেখেছেন। একই সঙ্গে অন্য মহিলাদেরও পরামর্শ দিয়েছেন যাতে তাঁরাও তাঁর স্বামীর খেয়াল রাখেন। মণিকা আরও জানিয়েছেন যাতে স্বামীর ছোট থেকে অত্যন্ত ছোট বিষয়ে খুশির খেয়াল রাখার জন্য। এই বিষয়টিই প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিষয়ে জ্ঞান থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। সঙ্গীর খুশি কীভাবে হয় সেই বিষয়ে অত্যন্ত গভীর ভাবে নজর রাখা উচিৎ বলেই মনে করেন মণিকা। এই মডেলের ফলোয়ার ইনস্টাগ্রামে প্রায় ২৪ লক্ষ তিনি এও জানিয়েছেন এমন মহিলা আছেন তাঁরা স্বামীর প্রতি কোনও নজরই দেননা। মণিকা মনে করেন কোনও মহিলা যদি তাঁর স্বামীর প্রতি যত্নবান না হন সেক্ষেত্রে স্বামীরও তাঁর প্রতি আগ্রহ কমিয়ে দেবে।
স্বামী অন্য কোনও মহিলার সঙ্গে সহবাস করলে স্ত্রীর আপত্তি করা উচিৎ নয়, ভাইরাল জনপ্রিয় মডেলের মন্তব্য

মণিকা মনে করেন তাঁর স্বামী যদি অন্য কোনও মহিলার সঙ্গে রাত কাটাতে চায় সেক্ষেত্রে স্ত্রীর কোনও রকমের বাধা না দেওয়াই উচিৎ। এই বিষয়ে মণিকা সবাইকেই খোলা মনে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। স্বামী অন্য কাউকে ভালবাসার অধিকার আছে। স্ত্রীর এই নিয়ে দুশ্চিন্তা করা উচিৎ নয়। মণিকা এও জানিয়েছেন বেশ কিছু সম্পর্ক শেষ হয় কেননা মহিলারা তাঁর স্বামীকে বেশি সময় দেয়না। স্বামীর জন্য নিজের প্রান্তের কিছু খুশিও ছেড়ে দেয়না।



