নজরবন্দি ব্যুরোঃ বিখ্যাত প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের (badminton player Prakash Padukone) জীবনের গল্পকে চলচ্চিত্রের রূপ দিতে চলেছেন মেয়ে দীপিকা পাডুকোন। বলিউডে এই মুহূর্তের জনপ্রিয়তম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), তিনি তাঁর বাবা প্রকাশ পাড়ুকোনকে নিয়ে ছবি করবেন আর তাতে তিনি কাজ করবেন প্রযোজকের ভূমিকাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা নিজেই এ কথা জানিয়েছেন।
স্বামী রণবীর সিংহের ছবি ‘৮৩’-র সহ-প্রযোজক এবং সহ-অভিনেত্রী ছিলেন দীপিকা (Deepika Padukone)। কিন্তু তিনি মনে করেন, ভারতীয় ক্রিকেট দল প্রথম বিশ্বকাপ জেতার আগে প্রকাশ বিশ্বের দরবারে পৌঁছেছিলেন ব্যাডমিন্টন নিয়ে। প্রকাশ-কন্যার বক্তব্য, ‘বিশ্বকাপ জেতার আগেই বাবা ব্যাডমিন্টন নিয়ে দেশের মুখ উজ্জ্বল করছিলেন। ১৯৮১ সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছিলেন।’

খেলোয়াড় প্রকাশের লড়াই নিয়ে ওয়াকিবহাল দীপিকা। তিনি বললেন, ‘বাবা যদি আজকালকার খেলোয়াড়দের মতো সুযোগ পেতেন, তা হলে হয়তো আরও ভাল খেলতে পারতেন।’ কিন্তু প্রকাশের চরিত্রে দেখা যাবে কাকে? এ বিষয়ে এখনও যদিও কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। তবে বাবার জীবনীচিত্রের পরিকল্পনা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।
অ্যামাজন প্রাইমে সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত গেহরাইয়া। নিজের অভিনয়ের জন্য সমালোচক তথা দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। গেহরাইয়া সিনেমায় তাঁর সঙ্গে দেখা গিয়েছে অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী এবং ধৈর্য কারওয়াকে।
বাবা প্রকাশ পাড়ুকোনের বায়োপিকে প্রযোজকের ভূমিকায় দীপিকা

দীপিকা পাড়ুকোনের হাতে এখন বেশ কয়েকটি বড় ব্যানারের কাজ রয়েছে। আগামীতে শাহরুখ খানের সঙ্গে পাঠান সিনেমায় দেখা যাবে দীপিকাকে। হৃত্বিক রোশন অভিনীত ফাইটার এবং অমিতাভ বচ্চনের সঙ্গে দ্য ইন্টার্নের ভারতীয় ভার্সনেও কাজ করবেন দীপিকা। এছাড়াও, অমিতাভ বচ্চন এবং প্রভাসের সঙ্গে নাগ অশ্বিনের কে-তে দেখা যাবে দীপিকাকে।



