ভুবনের খ্যাতিই কি কপাল পুড়তে চলেছে তাঁর স্ত্রীর! দ্বিতীয়বার কি বিয়ের পিড়িতে বসতে চলেছেন ‘বাদাম কাকু’?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে বিশ্বজুড়ে চারিদিকে শুধুই ভুবন বাদ্যকরের নাম। তাঁর গানে ‘ঠুমকা’ লাগাচ্ছেন টলি থেকে বলিউডের সেলেবরা। আর স্বামীর এই বিপুল জনপ্রিয়তাই কী ভইয়ের কারণ হয়ে দাঁড়িয়েচ্ছে ভুবনের স্ত্রী অনিমার কাছে? এমনকী, স্বামী আবার বিয়ে করে নিতে পারেন, এই আশঙ্কাও তাড়া করে বেড়াচ্ছে তাঁকে! সম্প্রতি একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ভুবন বাদ্যকর নিজেই।

আরও পড়ুনঃ গ্রাহক ধরতে BSNL-এর অবিশ্বাস্য অফার, একনজরে দেখুন রিচার্জ প্ল্যানগুলি

এই মুহূর্তে গোটা বিশ্বে ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম (Kacha Badam)’ গানটি ছড়িয়ে পড়েছে। কিন্তু, তাঁর এই গান ভাইরাল করার নেপথ্যে বিস্তর হাত ছিল বাংলাদেশের নেটনাগরিকদের। বর্তমানে বিদেশ থেকে ডাক পাচ্ছেন ভুবন। তিনি কি অদূর ভবিষ্যতে বাংলাদেশে পাড়ি দেবেন? এই প্রশ্নের জবাবে ভুবন বলেন, ‘বাংলাদেশে আমি যাব না। আমার বউ যেতে দিচ্ছে না।’

ভুবনের খ্যাতিই কি কপাল পুড়তে চলেছে তাঁর স্ত্রীর! দ্বিতীয়বার কি বিয়ের পিড়িতে বসতে চলেছেন বাদাম কাকু?
ভুবনের খ্যাতিই কি কপাল পুড়তে চলেছে তাঁর স্ত্রীর! দ্বিতীয়বার কি বিয়ের পিড়িতে বসতে চলেছেন বাদাম কাকু?

কিন্তু, কেন তাঁকে বাংলাদেশে যেতে দিচ্ছেন না তাঁর স্ত্রী অনিমা বাদ্যকর? এই প্রশ্নের জবাবে ভুবন বলেন, ‘ আমার স্ত্রী অন্য রকম ভাবছেন। ও ভাবছে ওখানে গেলে যদি আমাকে আর না ছাড়ে। যদি সেখানে বিয়ে করে নিই। সেই জন্য যেতে দিচ্ছে না।’ সরল গলায় সহাস্যে জবাব দেন ‘কাঁচা বাদাম’র ভাইরাল ভুবন ।

তাঁর বক্তব্য, তিনি আর বাদাম বিক্রি করবেন ন। তিনি আরও জানান, ‘এখন বাদাম বিক্রি করতে গেলে সবাই বলবে, সেলিব্রিটি হয়ে গেলেন এখনও বাদাম বিক্রি করছেন! আর তারপরেও যদি বাদাম নিয়ে যাই তাহলে মানুষ আর বাদাম নেবেই না, শুধু ভিড়াভিড়ি করবে। সবাই মিলে গল্প করতে থাকবে, তাহলে আর বাদাম বিক্রি হল না। দাঁড়িয়ে থাকতে হবে। তারপর বাদাম বিক্রি না করে খালি হাতে বাড়ি ফিরতে হবে।’

এদিকে ইতিম্যেই এক বছরের জন্য ইলামবাজারের গোধূলিবেলা মিউজিক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ভুবন। উল্লেখ্য, এই সংস্থা প্রথম কাঁচা বাদাম গানটি আনুষ্ঠানিকভাবে প্রচার করেছিলেন। তাঁরা কপিরাইট সংক্রান্ত চুক্তিও করেছেন ভুবনের সঙ্গে। এই চুক্তি সাক্ষরের জন্য তিন লাখ টাকা পেয়েছেন ভুবন।

ভুবনের খ্যাতিই কি কপাল পুড়তে চলেছে তাঁর স্ত্রীর! ফের বিয়ে পিড়িতে বাদাম কাকু

ভুবনের খ্যাতিই কি কপাল পুড়তে চলেছে তাঁর স্ত্রীর! দ্বিতীয়বার কি বিয়ের পিড়িতে বসতে চলেছেন 'বাদাম কাকু'?
ভুবনের খ্যাতিই কি কপাল পুড়তে চলেছে তাঁর স্ত্রীর! দ্বিতীয়বার কি বিয়ের পিড়িতে বসতে চলেছেন ‘বাদাম কাকু’?

আপাতত তাঁকে দেড় লাখ টাকা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই বাকি দুই লাখ অর্থ তুলে দেওয়া হবে তাঁর হাতে। প্রসঙ্গত, বীরভূমের দুবরাজপুরের ভুবন সাইকেলে করে কাঁচা বাদাম বিক্রি করতেন। সেই সময় বাদামের বিক্রি বাড়াতে এবং ক্রেতাদের আকৃষ্ট করতে এই গান বেঁধেছিলেন তিনি। যা বর্তমানে ভাইরাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর