নজরবন্দি ব্যুরোঃ জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিচ্ছে মোবাইল রিচার্জ, তাই এখন সবথেকে কম খরচের মধ্যে ভালো রিচার্জ প্ল্যান দিচ্ছে বিএসএনএল (BSNL)। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে গত বছরের ডিসেম্বরের মাসে প্রতিটি বেসরকারি সংস্থা যখন তাদের সিংহভাগ রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছিল তখন একমাত্র বিএসএনএল কোনও রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেনি। এমনকী পরিবর্তে অতিরিক্ত অনেক সুবিধা দিয়েছে ব্যবহারকারীদের।
আরও পড়ুনঃ Virat Kohli: ইডেনে তৃতীয় ম্যাচে অনুপস্থিত কোহলি-পন্থ, থাকছেন না শ্রীলঙ্কা সফরেও
বিএসএনএল (BSNL) এর প্রধান লক্ষ্য ট্যারিফ প্ল্যানের না খরচ বাড়িয়ে গ্রাহক সংখ্যা বৃদ্ধি। কারণ সব মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলির মধ্যে সবথেকে কম গ্রাহক সংখ্যা বিএসএনএল-এর। ফলে গ্রাহক সংখ্যা বৃদ্ধিই প্রধান লক্ষ্য বিএসএনএল (BSNL) এর।
সম্প্রতি টিআরএআই (TRAI) এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে গত বছর ডিসেম্বর মাসের প্রতিটি মোবাইল সার্ভস প্রভাইডারের যাবতীয় হিসেব রয়েছে। সেখানে দেখা জিও (Jio)-র প্রায় ১ কোটির-ও বেশি গ্রাহক সংখ্যা কমেছে। অন্যদিকে বিএসএনএল এর গ্রাহক সংখ্যা বেড়েছে।

অনেক মোবাইল ব্যবহারকারীই বর্তমানে বিএসএনএল ব্যবহার করতে চাইছেন। কারণ খরচ অনেকটাই কম। যদিও বিএসএনএল এর প্ল্যানগুলি তাঁদের কাছে অজানা। এই প্রতিবেদনে জানতে পারবেন কোন প্ল্যানে কী সুবিধা রয়েছে। বিস্তারিতভাবে জেনে নিন সস্তার প্ল্যানগুলি …
| প্ল্যান | কলিং | ডেটা | বৈধতা |
| 97 টাকা | আনলিমিটেড | 2GB/Day | 18 দিন |
| 99 | আনলিমিটেড | – | 22 দিন |
| 118 | আনলিমিটেড | 500 MB/Day | 26 দিন |
| 184 | আনলিমিটেড | 1GB/Day | 28 দিন |
| 185 | আনলিমিটেড | 1GB/Day | 28 দিন |
| 186 | আনলিমিটেড | 1GB/Day | 28 দিন |
| 187 | আনলিমিটেড | 2 GB/Day | 28 দিন |
| 287 | আনলিমিটেড | মোট 50 GB ডেটা | 30 দিন |
| 319 | আনলিমিটেড | 10GB/ Day | 75 দিন |
গ্রাহক ধরতে BSNL-এর অবিশ্বাস্য অফার, একনজরে দেখুন রিচার্জ প্ল্যানগুলি
এই প্ল্যানগুলি ছাড়াও বিএসএনএল এর সাধারণ টপ আপ (Top up) ভাউচার রয়েছে। যদি কোনও BSNL গ্রাহক এই ধরনের প্ল্যান ভাউচার না ব্যবহার করেন তাহলে তাঁরা প্রয়োজন মতো টপ আপ ভাউচার দিয়ে রিচার্জ করতে পারেন। সেক্ষেত্রে ১০ টাকা থেকে রিচার্জ টপ আপ শুরু হয়। তবে সেক্ষেত্রে ওই টাকা মেইন ব্যালেন্সের সঙ্গে যুক্ত হবে এবং সেখান থেকে প্রতি কলের রেট অনুযায়ী টাকা কাটবে। SMS এর জন্যও মেইন ব্যালেন্স থেকে খরচ করতে হবে। কোনও ফ্রি ডেটা পাবেন না ব্যবহারকারীরা।



