নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার ইডেনে ক্যারিবিয়ানদের পরাজিত করে নিজেদের মুঠোতে সিরিজ পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার তৃতীয় ম্যাচ ভারতের কাছে নিয়মরক্ষা মাত্র। জয় সুনিশ্চিত করেই ছুটিতে যেতে চাইছেন দ্বিতীয় ম্যাচে জয়ের দুই কাণ্ডারি বিরাট কোহলি এবং ঋষভ পান্থ। তাই ইডেনে তৃতীয় ম্যাচে অনুপস্থিত কোহলি-পন্থ, নতুন করে জায়গা পাওয়ার সম্ভাবনা শ্রেয়স আইয়ারের।
আরও পড়ুনঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়তে পারেন বিরাট!


সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী ১০ দিনের ছুটি পেয়েছেন কোহলি এবং পন্থ। তাই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই বাড়ি ফিরেছেন তাঁরা। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় নিশ্চিত তাই দুই ক্রিকেটারকে ছুটি দেওয়া হয়েছে। খেলোয়ারদের মানসিক এবং শারীরিক চাপ থেকে দূরে রাখতেই সকলকে ঘুরিয়ে ফিরিয়ে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ১০ দিনের ছুটিতে যাচ্ছেন দুই তারকা ক্রিকেটার। ফিরেই বায়োবাবলে যাবেন তাঁরা। ইডেনের তৃতীয় ম্যাচের পাশাপাশি শ্রীলঙ্কা সফরের প্রথম দিকে থাকছেন না তিনি। অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুপস্থিত থাকবেন বিরাট। খেলবেন টেস্ট সিরিজ থেকে।


ইডেনে তৃতীয় ম্যাচে অনুপস্থিত কোহলি-পন্থ, জায়গা হতে পারে শ্রেয়স আইয়ারের
গত বছরের ডিসেম্বর থেকে দলের সঙ্গে রয়েছে বিরাট কোহলি। তিন ফর্ম্যাটে খেলে চলেছেন তাঁর সতীর্থ ঋষভ পন্থ। শুক্রবার দুই জনের অর্ধশর্তরানে জয় নিশ্চিত করে ভারত। তৃতীয় ম্যাচে তাঁদের অনুপস্থিতিতে দেখা যেতে পারে নতুন মুখ। প্রথম একাদশে জায়গা পেতে পারেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার।







