নজরবন্দি ব্যুরোঃ আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শেষ হলেই লখনউ উড়ে যাবে দল। সেখানেই লঙ্কাবাহিনীর বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বাকি দুটি ম্যাচ হবে ধরমশালায়। সূত্রের খবর এই সিরিজের জন্য দলের না রাখা হতে পারে ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি কে।
আরও পড়ুনঃ শ্রেয়স নিয়ে সমস্যায়, মুখ খুললেন রোহিত


এর প্রধান কারণ হলো দু বছরের বেশি সময় বিরাটের সেভাবে কোনো রান নেই। লাগাতার ম্যাচ খেলার চাপ থেকে তাই এবার মুক্তি দিতে পারে বিসিসিআই। গত বছর থেকে একটানা খেলে চলেছে বিরাট। ফলে তার প্রভাব পড়ছে তার ব্যাটিংয়ে।
তবে বিশ্রাম দেওয়া হলে শুধুমাত্র শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেওয়া হবে। এর পরেই শুরু হচ্ছে টেস্ট সিরিজ সেখানে অবশ্যই খেলবেন বিরাট। তবে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্টের নাও থাকতে পারেন প্রাক্তন অধিনায়ক।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়তে পারেন বিরাট!
এই সিরিজেই চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। তারপর চোটের জন্য গোটা দক্ষিণ আফ্রিকা সফরও দলের বাইরে ছিলেন। যা খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার জন্য না ইতিমধ্যেই লখনউ পৌঁছে গিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। জাদেজা ফিরলে দল থেকে বাদ পড়তে পারেন অক্ষর প্যাটেল কিংবা ওয়াশিংটন সুন্দর।









