নজরবন্দি ব্যুরো : ভারতীয় ক্রিকেটে চিনা মোবাইল সংস্থা ভিভোকে নিয়ে নাটক আপাতত শেষ হল। আহ বিসিসিআই সরকারিভাবে ঘোষণা করলো যে এবছর আইপিএল ভিভো হীন। সুত্রের খবর কোন ভারতীও সংস্থাই হবে এবার প্রধান স্পনসর।
আরও পড়ুনঃ রাজ্যে বহাল তবিয়তে বাড়ছে করোনা, সঙ্গে মৃত্যুও।


গত রবিবার আইপিএলের মূল স্পনসর হিসেবে ভিভোকেই রেখে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার থেকে বিতর্ক মাথাছাড়া দেয়। সংস্থার তরফে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য জানিয়ে দেওয়া হয় বোর্ডের কাছে। চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থার আইপিএল থেকে সরে যাওয়া কারণ হিসেবে একাধিক বিষয়ে উঠে আসলেও মূল কারণ নাকি সংস্থার আর্থিক মন্দা।
চুক্তির থেকে ৩০% টাকা কম দিতে চেয়েছিল সংস্থাটি। বোর্ড রাজি না হওয়ায় এক বছরের জন্য সরে দাঁড়াল ভিভো। কিন্তু কে হবে নতুন স্পনসর? জানিয়ে এখন চলছে টানাপড়েন কারণ এই ধরনের বিশ্ববিখ্যাত টুর্নামেন্টের জন্য সব কোম্পানি মুখিয়ে থাকে সুতের খবর দেশি-বিদেশি মিলিয়ে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে কথা চলছে।
তবে শেষ পর্যন্ত ভারতীয় সংস্থা বাজিমাত করতে পারে। নতুন টাইটেল স্পনসর হিসেবে দৌড়ে আছে রিলায়েন্স জিও’র নাম। দৌড়ে রয়েছে বাইজু, কোকাকোলা এবং অ্যামাজন। এছাড়াও নাম শোনা যাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি’র। জল্পনায় রয়েছে পতঞ্জলির নামও।










