রাজ্যে বহাল তবিয়তে বাড়ছে করোনা, সঙ্গে মৃত্যুও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : কোন ভাবেই কমানো যাচ্ছেনা রাজ্যে করোনার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তর সংখ্যা ২৯৫৪ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬ জনের। এই ৫৬ জন নিয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা হল ১৯০২ জন।

আরও পড়ুনঃ বড় ঘোষণা রাজ্য সরকারের, এবার পরিবহণে ট্যাক্স মকুবের সিদ্ধান্ত।

Shamim Ahamed Ads

রাজ্যে মোট করোনার আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৭৫৪ জন। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজারের বেশি। তবে একদিনে টেস্টের সংখ্যা ২৫ হাজারের বেশি হয়েছে।রাজ্যে সুস্থতার হার এই মুহূর্তে ৭০.৩৪%। যা অনেকটাই আশা জাগিয়েছে সবার মনে।

গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮০ জন। সব মিলিয়ে মহানগরীতে করোনা আক্রান্ত মানুষ ২৫ হাজার ৮৮২ জন। এক দিনে সুস্থ হয়ে গিয়েছেন ৫৪৮ জন। আর অপরদিকে এক দিনে শুধু মারা গিয়েছেন ২৭ জন। কোলকাতার পরেই সংক্রমণের হার বেশি উত্তর ২৪পরগনাতে, সেখানে আক্রান্ত হয়েছেন ৬০১ জন।পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০লাখ ২৮হাজার ২৫১টি। এখন রাজ্যে ৫৯টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত