বড় ঘোষণা রাজ্য সরকারের, এবার পরিবহণে ট্যাক্স মকুবের সিদ্ধান্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : এবার কর মকুবের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী বাস, মিনিবাসের ট্যাক্স ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মকুব।

আরও পড়ুনঃ করোনা সত্যি, নাকি ব্যবসা?

মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল ট্যাক্সও মকুব করা হল। পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর ফলে পরিবহন শিল্পে গতি আসবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতির জন্য এমনিতেই রাস্তায় বাস-অটো কম। তারউপর ভাড়া কত হবে তা নিয়ে চলছিল টানাপোড়েন। মুখ্যমন্ত্রী এই ঘোষণায় এবার বাস মালিক সংগঠনগুলি কতটা সাড়া দেয় এখন সেটাই দেখার।

প্রসঙ্গত করোনার জেরে দীর্ঘ দিন লকদাউন আর তার জেরে পরিবহণ ব্যবস্থা বন্ধ। এই পরিষেবার সাথে যুক্ত হাজার হাজার মানুষ অসুবিধার মধ্যে পড়েছে। ব্যবসা বন্ধ হবার কারণে মালিকদের পক্ষে কর্মচারীদের বেতন সহ বিভিন্ন খরচ মেটানো সম্ভব হচ্ছিলনা।

ফলে ভাড়া বাড়ানোর দিকে হাঁটছিল তাঁরা, কিন্তু রাজ্য সরকার ভাড়া বাড়ানোর পক্ষে মত না দেওয়ায় অচল অবস্থা তৈরি হচ্ছিল রাজ্যে। এবার এই সিদ্ধান্তও কতোটা কার্যকরী হয় সেটাও দেখার।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত