নজরবন্দি ব্যুরোঃ প্রেমে মজেছেন মাস্টার ব্লাস্টার শচীন তনয়া সারা তেন্ডুলকার। কার হাত ধরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন তিনি? কে হচ্ছেন শচীনের জামাই? তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে স্যোশাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ Priyanka sarkar: কবে ছাড়া পাবেন প্রিয়াঙ্কা, স্ত্রীর এই অবস্থা নিয়ে কি জানালেন রাহুল?


সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টোরি পোস্ট করেছেন ক্রিকেট তারকা শচিন তেন্ডুলকার কন্যা। সেখানে দেখা যাচ্ছে একজনের হাত ধরে রয়েছেন তিনি। তবে হাত ছাড়া ওই ব্যক্তির আর কিছুই দেখা যায়নি। তাই শণাক্ত করা সম্ভব হয়নি। তবে সারা লিখেছেন ‘স্পেশাল ডেট নাইট’। প্রশ্ন হল কার সঙ্গে ডেট করছেন সারা?

স্যোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই প্রশ্ন শুরু হয়েছে একাধিক মহলে। তবে সেই জল্পনার অবসান ঘটেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি হলেন গায়িকা কণিকা কাপুর। কারণ, সারার পর একই ছবি পোস্ট করেছেন গায়িকা কণিকা কাপুর। আর তাতেই বিষয়টি খোলসা হয়েছে।


কে হচ্ছেন শচীনের জামাই, প্রশ্ন শুরু

এমনিতেই সারার সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান শুভমান গিলের ‘সম্পর্ক’ নিয়ে কম জল্পনা হয়নি। এবার নতুন হাত ধরা ছবিতে সেই জল্পনা জোড়ালো হয়েছে। ফ্যানদের ধারণা ছিল সারা নিজের প্রেমের কথা প্রকাশ্যে আনলেন।







