Paresh Pal: যতবার ডাকবে ততবার আসব, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে জানালেন পরেশ পাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় দ্বিতীয়বারসিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। এদিন সাড়ে তিন ঘন্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বলেন, যতবার ডাকবে ততবার আসব। অভিজিৎ সরকারের পরিবারের উদ্দেশ্যে ইঙ্গিত করে তিনি বলেন, ওরা বিজেপি করে কাউকে না কাউকে পার্টি করতে হত সেকারণেই আমাকে তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ Supreme Court: হিজাব মামলায় সুপ্রিমকোর্টের প্রশ্ন, ‘পড়ুয়ারা কি মিনিস্কার্ট পরে স্কুলে আসবে?’

অভিযোগ, বিধায়কের নির্দেশে খুন করা হয় অভিজিৎ সরকারকে। অভিজিতের দাদা বলেন, একাধিক অডিও এবং ভিডিও ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে জমা দিয়েছেন তাঁরা। সেই সমস্ত কিছুকে সামনে রেখেই চলে জিজ্ঞাসাবাদ। এই নিয়ে চার মাসের ব্যবধানে দ্বিতীয়বার হাজিরা দিলেন তিনি। সকাল ১০ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তৃণমূল বিধায়ক পরেশ পাল। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই ভিতরে প্রবেশ করেন তিনি।

যতবার ডাকবে ততবার আসব, সাফ জানালেন বিধায়ক 
যতবার ডাকবে ততবার আসব, সাফ জানালেন বিধায়ক 

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই খুন হন বিজেপি নেতা অভিজিৎ সরকার। পরিবারের তরফে অভিযোগ ছিল রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে অভিজিৎকে। এমনকি সরাসরি অভিযোগ উঠেছিল শাসক দলের বিধায়কের দিকে। বেধড়ক মারধরের পর গলায় পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়। তবে সিবিআইকে একাধিক তথ্য দিলেও তদন্তের স্বার্থে এই মুহুর্তে মুখ খুলতে নারাজ অভিজিতের পরিবার।

যতবার ডাকবে ততবার আসব, সাফ জানালেন বিধায়ক 

যতবার ডাকবে ততবার আসব, সাফ জানালেন বিধায়ক 
যতবার ডাকবে ততবার আসব, সাফ জানালেন বিধায়ক 

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে হিংসার ঘটনা সামনে আসতে শুরু করে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনেও রিপোর্ট জমা করা হয়। এরপর সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে আদালত। এই মুহুর্তে সেই মামলার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই অভিজিৎ সরকার খুনের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এখনও বহু তৃণমূল নেতা সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত